বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক ছেলে-মেয়ে লন্ডনে যাচ্ছে উচ্চশিক্ষা অর্জন করার জন্য।কিন্তু তাদের আসল লক্ষ কি আসলেই উচ্চশিক্ষা? ৯৫% ছেলে-মেয়েই লন্ডনে যাচ্ছে অর্থ উপার্জনের জন্য। উচ্চশিক্ষা তো উসিলা মাত্র।বাংলাদেশে ব্যাঙের ছাতার মত কিছু দালাল প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে ভিসা প্রসেসিং করে দেয়। তার নিজেকে ইউকে ভিসা রিফিউজড যারা তাদের ভিসা প্রাপ্তিতে এক্সপার্ট মনে করে। বাবা-মা চিন্তা করে যে তাদের ছেলে-মেয়ে লন্ডনে গেলেই তাদের সব আর্থিক কষ্ট দূর হয়ে যাবে।ছেলে মেয়ের উচ্চশিক্ষার পাশাপাশি অর্থ উপার্জন করে নিজের লেখাপড়ার খরচ নিজেই জোগাড় করতে পারবে। আর অবস্থা ভালো হলে দেশেও টাকা পাঠাতে পারবে। সেই জন্য তারা জমি বিক্রি অথবা ধার-কর্জ করে হলেও ছেলে-মেয়ে বিদেশে পাঠান। কিন্তু আসলেই কি তাদের সেই সপ্ন পূরণ হয়। হয় না। বাংলাদেশে যেমন ব্যাঙের ছাতার মত কিছু দালাল প্রতিষ্ঠান আছে তেমনি লন্ডনে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে কিছু নামেমাত্র কলেজ। ছোট ছোট কয়েকটি রুম। সেখানে কিছু ডেস্ক-বেঞ্চ ছাড়া আর কিছুই নেই।বাংলাদেশের প্রাইমারি স্কুলও তো এর চেয়ে অনেক বড়। কলেজের অফার লেটার ও ভিসা প্রসেসিং সেন্টারে কত না আকাশকুসুম সুযোগ-সুবিধার কথা বলা হয় কিন্তু বাস্তবে লেখাপড়া আর কলেজ বলতে কিছুই নেই সেখানে।বিভিন্ন জব সেন্টারে তীর্থের কাকের মতো সারিবদ্ধভাবে বসে থাকে অসংখ্য ছাত্র এই কাজের সুযোগ আসলো বলে। কিন্তু সেই কাজ আর আসে না। অনেকের থাকার কোনো জায়গা নেই। সকালে নাস্তা করার টাকাও নাই। মসজিদের বারান্দায় ঘুমাচ্ছে বাংলাদেশী ছাত্ররা। এটাই চরম বাস্তবতা।ভিসা প্রসেসিংয়ের নামে বাংলাদেশে একটি দালাল চক্র মোটা অঙ্কের অর্থ কামিয়ে নিচ্ছে। যেখানে মাত্র সাড়ে তিন হাজার পাউন্ড টিউশন ফি দিয়ে কলেজে ভর্তি হওয়া যাচ্ছে, সেখানে ভিসা প্রসেসিংয়ের নামে ছাত্রদের কাছ থেকে ৭ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
অবশেষে বলতে চাই –
১) আপনার যদি বিদেশে উচ্চশিক্ষার সপ্ন থাকে তাহলে আপনার পরিবারের সেই আর্থিক সামর্থ থাকা লাগবে। (মেলা টেকা লাগবো; না থাকলে ফুইট্টা যান, দেশে থাইক্কা লেহাপড়া করেন)
২) সস্তার তিন অবস্থা এ কথা মনে রাখবেন। আউল-ফাউল কলেজে ভর্তি হবেন না।
৩) যদি শুধু লেখাপড়া করার ইচ্ছা থাকে তাহলে যাবেন। পার্ট-টাইম চাকরির আশায় বিদেশে যাবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


