ক্ষুদ্র শেয়ার বিনিয়োগকারীরা সাবধান – শেয়ার বাজারে বড় ধরনের দরপতন খুব শীঘ্রই
১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশকিছুদিন যাবৎ কিছু ছোট মূলধনের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক পর্যায়ে বেড়ে গেছে। মিথুন নিটিং, সোনারগাঁও টেক্সটাইল, আলহাজ টেক্সটাইল, বিডিকম অনলাইন ও বিচ হ্যাচারির শেয়ারগুলো হচ্ছে এদের মধ্যে অন্যতম। কিছু অসাধু ব্যবসায়ীরা কম সময়ে বেশি লাভ করার জন্য ছোট মূলধনের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়ানোর মাধ্যমে নতুন বিনিয়োগকারীদের ধাঁধায় ফেলছে। উপরে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কিছুদিন পরে অনেক কমে যাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি ঝুঁকিতে পড়বে। উপরে উল্লিখিত এই প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বৃদ্ধি কোন পরিকল্পিত ও সিন্ডিকেটের বিনিয়োগের ফলাফল নয় এবং প্রতিষ্ঠানগুলো বড় ধরনের কোনও চুক্তি বা সম্প্রসারণ পরিকল্পনার কথাও জানায়নি।
আপনি যদি ক্ষুদ্র শেয়ার বিনিয়োগকারীরা হয়ে থাকেন তাহলে আপনার মূলধন এখনই শেয়ার বাজারে বড় ধরনের দরপতনের আগেই তুলে ফেলুন। পরে আবার সেই ১৯৯৬ সালের মত ঘটনা হলে রাস্তার ফকির হতে কিন্তু সময় বেশি লাগবে না।
বিগত একমাসের শেয়ারের দামের অস্বাভাবিক পরিবর্তন দেখে আপনিই বিবেচনা করুন যে আপনি কি করবেন। আরও মনে রাখবেন যে প্রতিষ্ঠানগুলো বড় ধরনের কোনও চুক্তি বা সম্প্রসারণ পরিকল্পনার কথা জানায়নি যা শেয়ারের মূল্য বৃদ্ধিতে প্রভাব রাখে।
মিথুন নিটিং

সোনারগাঁও টেক্সটাইল

আলহাজ টেক্সটাইল

গ্রাফসূত্রঃ http://www.dsebd.org
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৬
প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় আইনগতভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য মানা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল... ...বাকিটুকু পড়ুন
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন