আর্তনাদ
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাসপাতালে অনেক ভিড়। ছোট মেয়েটিকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছেন দুলাল মিয়া। ৫ বছরের মেয়েটির ভীষন শ্বাসকষ্ট। ছোট বাচ্চাদের ইনহেলার আর সেটি ব্যাবহারের সরঞ্জাম কেনা সম্ভব না তার পক্ষে। হাসপাতালে এসেছেন তাই নিবুলাইজ করাতে। টিকেট কেটে বসে আছেন ঘন্টাখানেক হলো, হাসপাতালের ইমার্জেন্সিতে লোক নেই। একবার এইদিক আরেকবার সেইদিক দৌড়াচ্ছেন তিনি। মেয়ে তার মুখ হা করে পৃথিবীর সব বাতাস টেনে নিতে চাচ্ছে, পারছেনা। বুকে চেপে বসা জগদ্দল পাথরটি এত সহজে সরার পাত্র না। চিৎকার করার সাহস নেই দুলাল মিয়ার। শহরে একটাই হাসপাতাল। চিৎকার করার অপরাধে এখান থেকে বের করে দিলে মেয়েকে নিয়ে যাওয়ার মতো জায়গা নেই আর। ঘন্টা পেরিয়ে আরেক ঘন্টা শুরু হলো। লাঞ্চ করে হেলেদুলে রুমে আসলেন ইমার্জেন্সির লোকেরা। হাতের টিকেটটি দেখে দুলাল মিয়াকে বললেন একজন, “এই ইনজেকশনটা নিয়া আস”। দুলাল মিয়ার স্পর্ধা নেই জিজ্ঞাস করে সেটি হাসপাতালে আছে কি না। দৌড়ে ইনজেকশনটি আনতে গিয়ে আরো মিনিট বিশেক চলে গেলো। ইনজেকশনটি ওয়ার্ড বয়ের হাতে দিয়ে এতক্ষনে আবার মেয়ের দিকে নজর গেলো দুলাল মিয়ার। হা করা মুখটিতে আর বাতাস টানার আগ্রহ নেই। মৃতেরা বাতাস টানেনা। "খানকির পোলারা" বলে একটা চিৎকার দিলেন দুলাল মিয়া... অধিকারের চিৎকার এমনই হয়, সেটিকে 'আর্তনাদ' বলে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন