somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষের কিছু কথা

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসহ্য ব্যথা নিয়ে লিখছি। আঙ্গুলটা আর কতক্ষণ বশে রাখতে পারব তা জানি না। প্রতিটি গিঁটে ব্যথা। নিজের কষ্টের কথা লেখার জন্য এই লেখা না, কয়েকটা কথা জানানোর জন্য। তোমাকে খুব মনে পড়ছে। তোমার লম্বাটে মুখটা দেখতে ভারী ইচ্ছা করছে। অনেক কিছুই ইচ্ছা করছে। শেষ ইচ্ছা তো, তাই ঠিক করতে পারছি না। প্রথম দেখা হবার দিনটার কথা মনে পড়ছে। মনে পড়ছে প্রথম বৃষ্টিতে ভেজার কথাও। কতকিছু মনে পড়ছে। দিনের শেষ প্রহরে কি এভাবেই সবকিছু ফিরে আসে, যেভাবে দিন শেষে নীড়ে ফেরে পাখি।

তোমার হাতটা যদি একটু ছুঁয়ে দিতে পারতাম, খুব ভালো লাগতো। আমি নাকি তোমার প্রদীপের আলো ছিলাম। সেই প্রদীপ নিভিয়ে আমি পালিয়ে এসেছি। দেখেছ, আঙ্গুল কথা শুনতে চাচ্ছে না। কাঠপেন্সিলটাকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে। অনেক তো কথা শুনলো। আচ্ছা, আমি যখন থাকব না, তখন কি এভাবেই গোধূলি আভা ছড়াবে? জানি তোমার জন্য সবই একই। আচ্ছা আমি এভাবে সময় নষ্ট করছি কেন? জানি আমার প্রতি তোমার অনেক রাগ, অনেক অনেক অভিমান। জানি না এভাবে কেন ফেলে চলে এসেছিলাম। এটাও জানি না কেন ফিরে যাইনি। কিন্তু এখানে অনেক কিছু পেয়েছি যা হয়তো না এলে পেতাম না। এই আঙ্গুল যে কথা শুনতে চাচ্ছে না, সে যে কতগুলো কাজ করেছে তা তুমি ভাবতেই পারবা না। এই চিঠি কি তুমি পাবা? তুমি কি জানতে পারবা তোমার কাছে থেকে আমি এখন কত দূরে? আমরা সবাই কত অল্প সময়ের জন্য আসি। আঙ্গুলগুলো কথা শুনছে না। পেন্সিলটাকে গুণে গুণে চারবার ফেলে দিয়েছে। আর পারছি না। চোখদুটোও আঙ্গুলগুলোর সাথে তাল মিলিয়েছে। পা দুটোর কথা নাহয় বাদই দিলাম। একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, তোমাকে ফেলে আসার জন্য আমাকে কি ক্ষমা করে দেবে?

দেহের সবকিছু বিদ্রোহ করছে। আর পারছি না। শেষে এসে দেখছি সম্বোধনটাও দেওয়া হলো না।’

পত্রবাহকের চিঠিটা পড়ে শোনানো শেষ হলে লাঠিতে ভর করে উঠে মাটিতে টুক টুক শব্দ করে চলে গেলেন মধ্যবয়স্ক অন্ধ মহিলাটি। মনে হয় প্রাপক এখনো প্রেরককে ক্ষমা করতে পারেননি।

পত্রবাহক নিজের রাইফেলটা কাঁধে ঝুলিয়ে হাঁটতে শুরু করলেন। ঠিক পিছনে হেলে পড়া সূর্য। কিছুক্ষণ পরেই আসবে আভা ছড়ানো গোধূলি। পত্রবাহক সময় হিসেবে করে নেয়, ভোরের পাখি ডেকে ওঠার আগেই ফিরতে হবে গন্তব্যে, মাকে যে হানাদারদের কাছে থেকে মুক্ত করতে হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×