ছুটির দিনে ঘুম থেকে উঠেই পেপার খুলে বসলাম। ছুটির দিন ছাড়া বাসায় খুব একটা পেপার পড়া হয় না। শেষ পাতায় দেখি অটবির বিশাল এ্যাড। বিশেষ বিশেষ পণ্যের উপর ৭০% ডিসকাউন্ট। এর মধ্যে আমাকে আকর্ষণ করার মত একটি জিনিসই ছিল। তা হল কম্পিউটার টেবিল। দাম মাত্র ৯৯৬ টাকা। অনেক দিন থেকে ভাবছিলাম একটা কম্পিউটার টেবিল কিনব। তাই আর দেরি না করে নাস্তা খেয়েই বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম এলিফ্যান্ট রোডের শো রুমে। খোঁজ নিয়ে জানা গেল আজ সকালেই ওই আইটেমটা নাকি শেষ হয়ে গেছে। কি আর করা, রওনা দিলাম পান্থপথের দিকে। ওখানে গিয়েও দেখা গেল একি অবস্থা। খোঁজ নিয়ে আরো জানা গেল ৭০% ডিসকাউন্ট এর কোন আইটেমই এই মুহূর্তে নেই। যেগুলো আছে সেগুলোতে মাত্র ২০% ডিসকাউন্ট। এভাবে আরো দুইটা শো রুম ঘুরে দেখলাম। অবাক হয়ে লক্ষ করলাম সেখানেও একি অবস্থা। আমার কিছুটা জিদ চেপে গেল। গেলাম মৌচাকের শো রুমে। ওখানে এক পরিচিত বড় ভাই এর সাথে দেখা হল। ওনার সাথে কথা বলে জানা গেল আসল ঘটনা। উনি বললেন, যে আইটেম গুলো ছবিসহ পেপারে এসেছে তার বেশিরভাগেরই স্টক শেষ বা খুব অল্প পরিমাণে আছে। তার মতে এইসব বিজ্ঞাপণ দেখে অনেকেই দোকানে আসে এবং এই ফাঁকে তাদের অন্যান্য অনেক আইটেম বিক্রি হয়। সবকিছু শুনে মনে হল সত্যিই সেলুকাস ! কি বিচিত্র এই দেশ। ততক্ষণে প্রায় দুপুর। ছুটির দিনের প্রায় অর্ধেকটা পুরোপুরি নষ্ট হওয়ায় মেজাজটা খিঁচরে রইল সারাদিন।
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।