নতুন বাসায় উঠলাম
২৯ শে মে, ২০১০ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাসা ভাড়া নিয়েছিলাম বেশ আগেই। কেবল ছিল বাসায় ওঠার অপেক্ষা। অবশেষে গতকালকে পোটলা পাটলি নিয়ে বাসায় উঠে পড়লাম। দুই বেডরুমের বাসা। প্রায় ১২০০ বর্গফুটের মত হবে। বাসা ছোট হলেও ভাড়া খুব একটা কম না। নতুন বাসায় ওঠা যে এত ঝামেলা আগে জানলে হয়ত সারাজীবন ঘরজামাই থেকে যেতাম। যাই হোক এখানে আসার পর টানা ৪/৫ বার বাজারে গেলাম। তারপরেও কেনাকাটা শেষ হয় না। সবার আগে যে জিনিসটা কিনেছি তা হল একটা এসট্রে। বেডরুমের সাথেই একটা বারান্দা আছে। নিজের বাসার বারান্দায় বসে চা হাতে নিয়ে আয়েশ করে সিগারেট খাওয়ার একটা আলাদা মজা আছে এবং এই সৌভাগ্য আগে কখনো হয় নি। এজন্য আমার বৌকে ধন্যবাদ যে সে আমার সিগারেট খাওয়া নিয়ে এখনো কিছু বলে নি। এর আগে এই বাসায় কারা ছিল জানি না, তবে তারা বাসাটার অবস্থা যা বানিয়ে রেখেছিল, সেখান থেকে বসবাস যোগ্য করতে অনেক বেগ পেতে হয়েছে। এখানেও আমার বৌ আর শ্যালিকার ভুমিকা ছিল অসাধারণ।
নতুন বাসায় ওঠা উপলক্ষে ছোট্ট মিলাদের আয়োজন করেছিলাম। তবারকের দায়িত্বে ছিল আমার মা আর বৌ। সবাই যাওয়ার সময় আমাকে বলে গেছে অনুষ্ঠান খুব ভাল হয়েছে, রান্নাও ছিল অসাধারণ (যেন আমিই রান্না করেছি)। গতকালকের এতসব ধকলের পর ঠিক করেছি আজ সারাদিন শুধু ঘুমাব। সারাদিন না হলেও কমপক্ষে অর্ধেক দিন। একটু আগে ঘুমের এক পর্ব শেষ হয়েছে। দেখা যাক ২য় পর্ব কেমন যায়। আজ এ পর্যন্তই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন