ছোটবেলার একটি পুরোনো মজার স্মৃতি
০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ হঠাৎ ছোটবেলার পুরোনো এক বন্ধুর সাথে দেখা। সেই সাথে মনে পরে গেল ছোটবেলার একটা মজার কাহিনী।
সেদিন ছিল ঈদের দিন। রোজার ঈদ নাকি কুরবানীর ঈদ মনে পড়ছে না। আমি এবং আমার দুই বন্ধু ঘুরতে বের হয়েছি। বিভিন্ন যায়গায় ঘোরাঘুরির পর আমাদের স্কুলের এক বান্ধবীর বাসায় গেলাম। সে আগে থেকেই বারবার বলে দিয়েছিল আসার জন্য। তো বাসায় যাওয়ার পর কিছুক্ষণ ধরে চলল কুশল বিনিময় পর্ব এবং তার ঈদের পোশাকের বর্ণণা। এরপর সে বলল, তোরা কি খাবি? ঝাল না মিষ্টি? আমরা বরাবরের মত ভদ্রতা করে বললাম আমাদের পেটে একদম ক্ষিধে নেই, সারাদিন অনেক খেয়েছি ... ইত্যাদি ইত্যাদি। আমাদের শত আপত্তি সত্বেও সে অনেক কিছু নিয়ে আসল। আমরাও "একদম না খেলে কেমন দেখায়, তাই খাচ্ছি" ভাব দেখিয়ে খাওয়া শুরু করলাম। বিভিন্ন আইটেমের মধ্যে একটা ছিল টিকিয়া (মাংসের কাবাব)। আর এটা খেতে খুবই মজার হয়েছিল। যাই হোক, একটা প্লেটে চারটা টিকিয়া রাখা ছিল। আমরা তিনজন একটা একটা করে খেলাম। প্লেটে পড়ে রইল বাকি একটা। তো বান্ধবী আমাদের তিনজনকেই অনেক করে বলল আমরা যেন ওটা শেষ করে ফেলি। কিন্তু আমরা তখন চরম ভদ্র এবং কারো পেটেই একটুও যায়গা নেই!!!

এর মধ্যে কি এক কাজে সে ড্রইং রুম থেকে বাসার ভিতরে গেল এবং যাওয়া মাত্রই আমরা তিনজন একসাথে ঝাপিয়ে পড়লাম অবশিষ্ট টুকরোটার উপর। আমরা যখন মারামারিতে ব্যস্ত তখনি আমাদের বান্ধবী আবার ড্রইং রুমে এসে ঢুকল। আমরা তো লজ্জায় শেষ। যাই হোক, ওই দিন আমরা প্রত্যেকে তিনটা করে টিকিয়া খেয়েছিলাম পরে। এরপরে আরো কয়েকবার ওই বাসায় যাওয়া হয়েছে এবং প্রত্যেকবারই এই ঘটনা মনে করে অনেক হেসেছি আমরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন