ছিনতাই এর হাত থেকে বেচে গেলাম
১৩ ই জুন, ২০১০ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব অনেকের কাছেই ছিনতাই এর অভিজ্ঞতার কথা শুনেছি, কিন্তু নিজে কখনো এরকম ঘটনার মুখোমুখি হই নি। গতকালকে এরকমই একটা ঘটনা ঘটল।
রিকসায় চড়ে শাহবাগ থেকে মৎস ভবনের দিকে যাচ্ছিলাম। তখন রাত দশটার মত বাজে। ছুটির দিন হওয়ায় রাস্তা অন্যান্য দিনের তুলনায় একটু খালি ছিল। শাহবাগ থেকে একটু সামনে এগোতেই পিছন থেকে একটি প্রাইভেট কার খুব দ্রুত গতিতে আমার রিকসাকে পাশ কাটাল। সামনের সিটে বসা একটা লোক আমার কোলের উপর রাখা ল্যাপটপের ব্যাগটা ধরে জোরে টান দিল। বাসে বা রিকসায় যেখানেই হোক না কেন ল্যাপটপের ব্যাগের ফিতাটা সবসময় হাতের সাথে পেচিয়ে রাখি। তাই টান দেয়া সত্তেও ব্যাগটা হাত থেকে পড়ে রিকসার নিচে আটকে রইল। কারটা ততক্ষণে উধাও। আশেপাশের অনেকেই ব্যাপারটা খেয়াল করেছিল। তারা জানতে চাচ্ছিল কোন কিছু খোয়া গেছে কিনা। রিকসা থামিয়ে কিছুক্ষণ সময় নিলাম ধাতস্থ হবার জন্য। আল্লাহর অশেষ রহমত যে কোনকিছু খোয়া যায় নি, বিশেষ করে ল্যাপটপটা।
বাসায় এসে চিন্তা করছিলাম কোন দেশে বসবাস করছি আমরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন