মগ্ন অবকাশে
১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আততায়ীর হাতে খুন হয়ে যাওয়া
দুঃস্বপ্নের বেড়াজালে ঘুমিয়ে থাকা
কোমল শয়ন!
সুবিখ্যাত কিংবদন্তীর শঙ্খ সেবকের দল
রাজকীয় দেশদ্রোহী আক্ষায়িত কলরব।
রুমালে রুমালে ভরে উঠা সেন্টের সুবাস
মুখে চাপা
লাঞ্ছনা - ব্যঞ্জনা আর ভয়ানক কুৎসার উপহার।
এভেন্যুর সামনে অবহেলায় পরে থাকা রঙ
রক্তের ছোপ।
আপাদমস্তক আধুনিক সভ্যতায় ঘেরা
পঙ্গু মনুষ্যত্ব!
অন্ধ বিকৃত বিকলাঙ্গ মনন লয়ে
রক্তের হলি খেলায় মাতোয়ারা।
বিপদজনক পুলসিরাত পার হতে যাওয়া
ছিটকে পরা কয়েকজন।
বালিকাবধূর বল্কলে মাথা রেখে
ঘুমিয়ে যুবক,
রবীন্দ্র সঙ্গীতে প্রেমের আহবানে
সফল স্পর্শ।
সামাজিক গ্যালারিতে সামাজিক নাটক
রম্য প্রেম যুক্ত আনন্দনিখিলে জীবন।
তবু -
অচল মুদ্রা ডাস্টবিনে ছুড়ে ফেলা
বাতাসে উড়ে যাওয়া শুকনো ধূলো,
চমৎকার ফটোসেশনে আগ্রহী মানুষ
ক্যামেরা হাতে উদ্বুদ্ধ ।
অতঃপর -
বিচ্ছেদী ছেঁড়া জালে - রাত্রির সিন্ধুরে
ফেঁপে উঠা উত্তাল ঢেউ,
লবণাক্ত স্বাদে আকাঙ্ক্ষিণী মৃত্যুর
সুরাহা পানে,
মলয় সাগর হতে উড়ে আসা গাঙচিলের বার্তা ;
এক কবির মৃত্যু।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন