বীরাঙ্গনা
২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোডিয়াম আলোয় পিচঢালা রাজপথ চিকচিক
একগঙ্গা নক্ষত্রের ঢেউ এ চারপাশ প্রেমময়।
শহরতলীর মানুষ গুলো সব ঘুমিয়ে কত!
ঘুমন্ত পৃথিবীর জাগ্রত রূপ ; রাস্তার পিচে থ্যাতলানো ইতিহাস।
অসনাক্ত লাশ নিয়ে আর কত ঘুরবে বলো
তারচেয়ে প্রেমিকার ঠোটে একাধিক চুমু খাও।
তার গলার হাড় হয়ে ঝুলে যাও
নূপুরনিক্বণ হয়ে হয়ে বাজনা বাজাও।
তোমাকে ওখানেই শোভা পায়
তবে তোমার প্রেমিকা কোথায়?
ঐ দ্যাখো, দ্যাখো দ্যাখো -
একটি লাশকে আলিঙ্গন করছে সে,
ঢেকে দিয়েছে মুখের আদল তার চুলের অন্ধকারে
বুকের বল্কলে ধরেছে চেপে, তোমার প্রেমিকা।
ঐ দ্যাখো অন্য পুরুষের প্রণয়ের তাপে গলে যাচ্ছে,
তাও আবার মৃত মানুষ।
কী? কী ভাবছো? পারবে তুমি?
তুমিতো হাতের বালার যোগ্য নও,
নূপুরের আশেপাশে এসো নাকো তুমি
অক্ষম পুরুষের চেয়ে সক্ষম শব অনেক ভাল।
ঐ দ্যাখো বাংলার অসানক্ত লাশের মিছিল এসেছে আজ
দ্যাখো -দ্যাখো, চিনতে পারছো,
ঠিক মাঝখানটায় তোমার প্রেমিকা ; বীরাঙ্গনা। বি:দ্র ; যারা কবিতা চুরি করবেন তারা হেলাল হাফিজের
যার যেখানে যায়গা কবিতার শেষ লাইন পড়ে নিয়েন
ব্লগ কিন্তু পুরাই গরম এহন।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন