somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাগরিক কবি
ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়েnমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

অভিশাপ

১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সাধারণত অতিপ্রাকৃত যেকোনো ঘটনাতে আমার বিশ্বাস খুব কম। একই সাথে আমি কিছুটা ভীতু প্রকৃতির। তাই এরূপ কোন গল্প কিংবা অভিজ্ঞতা থেকে সব সময় নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।

কিন্তু আমি প্রতিদিন ঘুমে কিছুনা কিছু অনুভূতি পাই যা ঘুম ভাঙার পরে আমার আর মনে থাকে না। এইমাত্র ঘুম থেকে উঠলাম। একটি ব্যাপার আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি দিব্যি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমি কি দেখেছি। এ কি স্বপ্ন নাকি আমার নষ্ট আত্নার কোন বহিঃপ্রকাশ!

আমি আর জোসেফ আমরা দু'জনে ছোট বেলা থেকে খুব কাছের বন্ধু। বলতে গেলে আমরা ঠিক বন্ধু না ভাই।

আমাদের দীর্ঘ দিনের ইচ্ছে সেই নিষিদ্ধ বনে যাবার। যা আমাদের গাঁ'য়ের ঠিক পূর্ব দিকটায় অবস্থিত। সবাই বলে ও বনে মানুষ গেলে আর ফিরে আসে না। অনেকটা রূপকথার গল্পের মত। কিন্তু জোসেফ এতটাই জেদি আর দামাল যে, ও সে বনে যাবে এবং সাথে আমাকেও নিয়ে যাবে। যেমনটি মাথা শুধু ওরটা কাটা যাবে কেনো, বন্ধু হিসেবে আমারটাও কেটে দিতে হবে।

সেদিন ছিল বুধবার। আমার দিব্যি মনে আছে কারণ মা মাত্র চার্চ থেকে ফিরে এসেছে। আমাকে ফাদার অনেকবার যেতে বলেছে কিন্তু সময়ের কারণে আমি যেতে পারছি না এ বলে পার পেয়ে আছি। ইতিমধ্যে ফাদার আমার মাকে আমার সম্পর্কে উক্তি করেছেন জনাব যীশু বিরোধী হিসেবে। কিন্তু তথাপি আমি তা নই। এ কথা তাকে বুঝানো আমার সাধ্যাতীত।

যাহোক আমি আর জোসেফ সেদিন ভরদুপুরে বের হলাম - উদ্দেশ্য নিষিদ্ধ বন। আমরা হাটছি তো হাটছি। চারিপাশ কি সুন্দর। আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কেমন যেনো নেশা লাগছিল। বাতাসের মাঝে একটি মিষ্টি ঘ্রাণ। চলতে চলতে একটা সময় বিশাল এক পাম গাছ দেখে তার নিচে আমরা একটু জিরিয়ে নিতে চাইলাম। জোসেফ আমার কাধে হাত রেখে বললো, " দেখেছিস ইভান মানুষ এতটা ভীতু আর কুসংস্কার প্রবণ যে এত সুন্দর একটা বনের প্রেম ও ভালবাসা আর মুগ্ধতা থেকে নিজেদের কিভাবে দূরে সরিয়ে রাখলো! আমি ওর কথা শুনছিলাম কিন্তু ওর দিকে মন দিতে পারছিলাম না। আমার খুব অস্বস্তি হচ্ছিলো। কারন আমি দেখতে পাচ্ছিলাম জোসেফ এর মুখটা একটা অজগর সাপের মত হয়ে যাচ্ছে। আমি যেনো জ্ঞান হারাবো। ঠিক এ সময় জোসেফ চিৎকার করে উঠলো ইভান তোকে কুকুরের মত দেখাচ্ছে। এবং সাথে সাথে জোসেফ আমার থেকে প্রায় দৌড়ে পালিয়ে যেতে চাইলো। আমি দেখলাম একটি মাঝারি সাইজের অজগর আমার থেকে ঠিক দশ হাত দূরে নিজেকে গুটিয়ে নিচ্ছে।

আমি নিজের রাগ ধরে রাখতে পারছিলাম না। এ কেমন বন্ধুত্ব? কুকুরের সাথে কি বন্ধুত্ব হয় না। জোসেফ কেনো সরে যাচ্ছে? না ওকে আমি যেতে দিবো না। আমি ওকে শেষ করে দিবো। এরূপ বন্ধুত্বের আমার কোন প্রয়োজন নেই। আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলবো ওকে। হয়ত অজগরটা আমাকে খেয়ে ফেলবে তবুও আমি ওকে ছাড়বো না।

অতঃপর -

আমার ঘুম ভেঙে গেলো। হঠাৎ দরোজার কপাটে খুব জোরে আঘাত। দরোজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। কেমন যেনো এক উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে।

ইভান তাড়াতাড়ি চলো, জোসেফ কে নাকি কোন এক জানোয়ার আচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে ওর মৃত দেহটি বনের খুব নিকটে ফেলে রেখেছে। মা তুমি যাও আমি আসছি। আমি যানি অজগরটি কোন প্রতিরোধ করেনি। বাম হাতের অনামিকার দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি এখনো লাল রঙে অনামিকা রঞ্জিত।

আমি নির্লিপ্ত দৃষ্টিতে দেয়ালে আঁকা একটি ক্রুশ চিহ্নের দিকে তাকিয়ে আছি। এই অভিশাপ থেকে তুমি আমায় মুক্তি দাও।

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস সুনিশ্চিত ভাবেই আহলে মোনাফিক ও জাহান্নামী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই জুন, ২০২৬ ভোর ৬:১৫



সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খিদে বন্দি শৈশব

লিখেছেন ইসিয়াক, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:০০



সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময়... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

×