
সেদিন সকলে যেন ধৈর্য্যের সব বাঁধ ভেঙ্গে গিয়েছিলো আমার- কাজের স্ট্রেস না আর নিতে পারছিলাম, না নিতে ইচ্ছা করছিলো
মা কে ডাক দিলাম, এসে আমার ল্যাপটপ, কাগজ, স্কেচবুক, সব গুছিয়ে দিচ্ছিলো। আর তখনই আব্বু জানি কই থেকে এসেছে বাসায়। মা কে ডাকলেও আমি মা কে ছাড়লাম না। শেষে মা সব গুছিয়ে দিয়ে শেষ করে আব্বুকে বলতে যাবে আসছি, তখনই আমি বোরখা খুঁজে পেলাম না কোন পরার জন্য। ফতুয়া আর জিন্স পরে আমার মন খারাপের কোনায় গাল ফুলিয়ে টেডলু মিয়াকে নিয়ে বসে থাকলাম, বোরখা খুঁজে পাচ্ছি না তাই
আম্মুর আমার হাল ছেড়ে দেয়া চেহারা দেখে মনে হয় মায়া হলো কিছুটা, হেসে আমার মাথা দিয়ে বোরখা গলিয়ে দিতে দিতেই আব্বুর ডাকের জবাব দিয়ে বললো, আসছি, নাহিন বের হোক।
কথাটা শুনে কিসের ওপর যে দুনিয়ার অভিমান জমা হলো আমার জানিনা কিন্তু মাকে সামনে পেয়ে ঝাড়ার মানুষ পেয়ে গেলাম যেন। ফোলা গাল আরও ফুলিয়ে বললাম, হু, আব্বু ডাকলেই চলে যাও, শারিকা আসলে আমাকে ভুলেই যাও, আমি কি ঢেউ টিন?? আয়লায় ভেসে আসছি
এরপর থেকে কিছু হইলেই হইসে আম্মুর সাথে- কিংবা কিছু না হলেও।
বিকেলে মা ফোন দিয়ে বলে, কি হে ঢেউটিন, আসবে নাকি বাসায়??? বাতাস উঠেছে তো।
আমাদর সেমিনারের প্রেজেন্টেশন দেখতে গিয়েছিলো, রিয়াদের সময় পেছনে বসে দুষ্টুমি করছিলাম দেখে, খোঁচা দিয়ে চোখের ইশারায় বকে দিলো- তারপরে হাত দিয়ে ঢেউ বানায় দেখায় দিলো আমি ঢেউটিন
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ রাত ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


