বসে বসে সিকোয়েন বসাচ্ছিলাম জামায়।
: কি রে করিস তুই এখানে বসে? খাবি না?
মুখ তুলে দেখি, আপন।
আপন, আমার মামাতো বোন,আসল নাম সুমি, বছর দশেক বড় হবে। আমার বড় ভার্সন, নাহ আমার থেকেও বড় টমবয়।
: দেখো না, দর্জি ডিজাইন ভুল কাটসে। এখন জামাটাকে একটু সাইজ করতেসি, পরার যোগ্য বানাই।
: খাবি না? ক্ষিদা লাগসে আমার।
: অফিস থেকে আসলে নাকি?
: হুম। শেষ?
: প্রায়, বসো খেতে আমি আসছি।
এই গল্পটা এগার বছর আগের।
আমি মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম। রাতে খাবারের আগে বৌমণি ডাক দিলো, সুমি খেতে আয়।
: তোমরা বসো আমি আসছি।
আমি দেখলাম আপন তুলি নিয়ে রং মিক্স করছে একটা প্লেটে। আমি তার পিছে পিছে রওনা হয়ে দেখি খুব সাধারণ একা জামা পড়ে আছে এক রঙ্গা। আপন তুলি দিয়ে পেইন্ট করে সেই সাধারণ জামাটাকেই অন্য রকম বানিয়ে ফেললো।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


