
প্রজাপতির মত ছটফটে বাবুটার দিকে তাকায় আমি মাঝে মাঝে ভাবি, এই পিচ্চির বলে তিনটা বাবু আছে, তার মাঝে বলে একটা আমি। মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হয় না।
ঘটনার বিস্তারিত এমন, আমার কাজের জন্য সাড়ে তের হাজার টাকা লাগবে। আমি আম্মারে বললাম, দেও। দেখি মহিলা ঘন্টাখানেকের জন্য গায়েব। এরপরে এসে বলে, খুব কষ্ট হইসে দিতে।
: কেন ছিলো না ঘরে টাকা?
: নাহ। দেখো না, তোমার আব্বু সব হাজারের নোট দিসে। আমার এখন খুঁজে খুঁজে সব পাঁচশ'র নোট বের করতে হইসে।
: হাজারের নোটে কি সমস্যা? আমি অবাক।
: বাহ, নতুন নতুন লাল লাল নোট গুলা আমি জমাই না?? তাও দেখো এক হাজার টাকা কম পড়সে তাই একটা নোট দিতে হইসে।
আমি মুখ তুলে দেখি, একটা নোটের শোকে আমার জননীর মন যেন একটু খারাপ।
অবস্থা দেখে আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি নাই।
কিন্তু আম্মাজান এরপরে যে ভেলকিটা দেখাইসেন, সেটা রীতিমত অসাধারণ।
বাইরে কুৎসিত গরম দেখে আমি ঘরে এসি ছেড়ে বসে ফ্রেন্ডস ফাইট দিচ্ছিলাম। আম্মা ঘরে ঢুকে দেখে ঠান্ডা আছে।
দেখি এক ছড়া কলা এনে ঘরে রেখে যাচ্ছে।
কি হইসে আসকাইতেই বলে, তোমার আব্বু কলা আনসে বাসায়, কিন্তু গরমে সব পেকে যাচ্ছে। তাই এইখানে রেখে গেলাম, গরম কম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


