১
ভীষণ রকম দুষ্টুমি শিখতে যদি চাও
সাত বছরের পবার ছেলে মধুর কাছে যাও
সাদাই নাকি ভীষণ কালো
আঁধার নাকি সত্যি আলো
এই রকমের শতশত তালিম নিয়ে নাও।
২
বনবাদাড়ে ঘুরতে তোমায় কেউ করে নি মানা
ঢেউ তোলো যে নদীর জলে, সেও তো আমার জানা
তবে আবার যদি এই বোশেখে,
ঘুরতে দেখি নদীর বাকে
চড় খাবে যে সত্যি কথা, থাকবে সাথে কানটানা।
৩
ক্ষমতা আমার লাগে যে ভালো
হোক না তাহার পিছন কালো,
ভীষণ ভালো, দরাজ দিল
পাইনা খুঁজে কোথাও মিল
তবুও ভালো, চাই না আলো।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



