একটা বর্ণ, তারপর আরেকটা, একটা শব্দ হলো; এরপর স্তবক
আমার সমস্ত প্রেম, কামনা, শ্রদ্ধা আর ঈর্ষায় –
একটা কবিতা লিখলাম তোমার জন্য।
এর প্রতিটি বর্ণ তোমার চোখ নিয়ে তাকায় আমার চোখে
দুটি চোখ ছাড়া, কিছু নেই তখন ভাবনা জুড়ে।
আমি বোধ করি – হৃদয়ে যেন বন্যা, জলোচ্ছ্বাস, ভীষণ খরা
সম্মিলিত ক্রিয়ায় দ্বিধাগ্রস্ত মস্তিষ্ক;
কি জানি কি? এই অনুভূতির নাম নেই বোধহয়।
থেকে যাক, এই কবিতা আমার কাছেই
এই সংজ্ঞা বিহীন অনুভূতি ভালবাসি আমি।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




