১
শ্যাওড়াতলার তিন রাজ্যের, ভূতের রাণী কটকটি
মোটের উপর শান্ত কিনা, শুধু হঠাৎ হঠাৎ ছটফটি
রাণীর ছিল একশো বাদী
সবাই নাক গলাতে ওস্তাদী
কাজের বেলায় ঠনঠনা ঠন, কথার বেলায় ফটফটি।
২
কোন কারণে, কেউ জানে না, মিছেমিছি হাসি পায়
দেখাদেখি, গলায় গলায়, জনে জনে হাসতে চায়;
এবার থামো বলতে গিয়ে
মানে না বাঁধ, হড়হড়িয়ে
ক্যামনে যেন হা, হা, হা - হাসির হাওয়া বেড়িয়ে যায়।
৩
কি করে এও সম্ভব, ভাবে জয়নাল বক্স
পরশু রাতে দেখেন, পাটক্ষেতে এক ফক্স
জানে না তো কেহ
চকচকে তার দেহ
হায়! কেমন করে ফেললো ঢেকে পক্স।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




