somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আর বিদ্রোহীরা

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একবিংশ শতাব্দীর এই বিকেল বেলায় ভাবছি,
কর্কটক্রান্তি রেখা বুঝি এখান দিয়েই গেছে।
কেউ ছিল না –
আমি আকাশ আর কতকগুলো বেমানান অনুভূতি;
নাকি বেশুমার অস্তিত্ব! আমার ভেতরেই কতকগুলো আমি?

আজকাল আমার মাঝেই দেখি শত শত মুখ
শত অস্তিত্ব, আর তাদের আমার বিরুদ্ধেই বিদ্রোহ।
যারা কিনা হরেক রকমের আবদার নিয়ে বসে আছে;
কারো লোভ, কারো আশা; কারো প্রেম, কারো কামনা -
কারো জন্ম দেবার, কারো খুন করবার ইচ্ছা!

ওরা দ্বিধাগ্রস্থ করে আমাকে,
ভীষণ দুরূহ ওদের আলাদা করা।
নীল আকাশের মধ্যে ছড়িয়ে দেয় লাল, কালো, হলুদ;
ধুতুরার পাপড়ি অথবা যে সকল বেমানান!
বিশৃঙ্খলাকেই চাপিয়ে দেয় শৃঙ্খলা হিসেবে।

বিস্ময় জাগে, সৎ-সুন্দরে কারো কারো মতি নেই
কারো আগ্রহ ভালোতে অকারণ বিঘ্ন সৃজনে,
ন্যায়-এ কারো কারো অবজ্ঞার হাসি –
এদের খুন করে ইচ্ছে করে নিঃসঙ্কোচ খুনী হতে।

বিদ্রোহী চেতনার ইচ্ছে যখন জাগার,
প্রত্যাশার উপস্থিতি – অধর্ম পরিণত হোক ধর্মে,
তখন ভেতরে ভেতরে কারো ষড়যন্ত্রে
প্রমাণ করে – আমি পরাভূত পক্ষীশাবক।

শুনশান আমার পৃথিবীতে প্রেমেদের যখন কোলাহল,
তখন কেউ বলে, ভালোবাসা – না শরীর চাই?
ভীষণ লজ্জায় উত্তর হারিয়ে ফেলি।
অথবা তাতে এক ফোঁটা কামনার বিষ ঢেলে বলে –
এই না হলে প্রেম? নাকি ঠিক জমে?
তারপর সেই প্রেম, আর প্রেম থাকে না।
আমি তখন জানোয়ারদের নিয়ে বেঁচে থাকি।

যখন বলি আমি ‘কিন্তু’ মানুষ; লোভ, পাপ-তাপের মত –
কোন এক অস্তিত্ব বিশ্রী মুখাবয়ব ধারণ করে,
হেসে ওঠে শব্দ করে, মুখ কেলিয়ে বলে – ‘কিন্তু’?
ভাবি – তাইতো, ‘কিন্তু’ কেন?
প্রেম, মমতার মত অস্তিত্বগুলো লজ্জা পায়, মুখ লুকিয়ে থাকে।

ভেতরে কে যেন বিজ্ঞমূর্তি ধারণ করে বলে –
মানুষ! মানুষ হয়ে বেঁচে থাকা দুঃসাধ্য চেষ্টা।
তবে কি, পশু হই?
তাতে আর বাকী কি? – বলেই একদল,
আমার কুশপুত্তলিকায় আগুন দিয়ে চারদিক থেকে
কিল ঘুষি বর্ষণ করতে থাকে।
অবাক হলাম! তবে কি আমি না মানুষ, না পশু?
ওরা সবাই চুপ করে থাকলো।
বললাম – এভাবেই চুপ করে থাকো,
আর তখনি আবার শুরু হয় বিদ্রোহী শোরগোল।

এদেরকে নিয়ে বাঁচা যায় না।
আমার ঘৃণা হয়, রাগ হয়;
বিদ্রোহীদের গলা চেপে ধরতে ইচ্ছে করে।
কিন্তু জানিনা কেন – তখনই;
সমস্ত বিদ্রোহী মুখ আর আমার মুখ এক হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×