১
আশ্চর্য্য, তা বলায় যায় বুঝিনা কেউ মর্ম
মাঘমাসের রাত্রিবেলায়, ক্যামনে দেয় ঘর্ম
সবাই ভাবি, বিস্ময়
কিছু তো বটে নিশ্চয়
বংশী দাসের বেজায় কপাল, ভাগ্যগুণে চর্ম।
২
চক্কর হোক, টক্কর হোক, অনাচার দিন-রাতে
দুর্নীতিতে মেডেল দিলেন মন্ত্রীমশাই নিজ হাতে!
লজ্জা পেলো ইঁদুর ছানা
বাদুড় হলো রাতকানা -
মজা নাকি বেশি তাতে, ধরলে পড়া হাতে-নাতে।
৩
ধরতে গিয়ে শিমুল তুলো
ফেলতে গিয়ে কুলো -
মাটি খুঁড়ে
পেলাম কুড়ে
তিন তিনখান মুলো।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




