somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম করার আগে যা জানা প্রয়োজন

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক, তার কাছ থেকে সব ব্যাপারেই নিজের ইচ্ছে বা পছন্দমতো বেশি কিছু প্রত্যাশা না করে, তার সব ধরনের যোগ্যতা ও গুণাবলীর কথাও মনে রাখা। সে কতটা দিতে পারে তার পরিমাপ করে প্রত্যাশা করা, অথবা না করা।

দুই, তার কাছেই নয় কেবল, যে কারও চাটুকারিতা কে প্রশ্রয় না দেয়া এবং অপছন্দ করা।

তিন, দু'জনের মধ্যে বেশিরভাগ ব্যাপারেই নির্দিষ্ট দূরত্ব তৈরি করে, তা মেনে চলা।

চার, দু'জনের একানত্ম সময়ের প্রতি সম্মানিত থাকা, বৈচিত্র্য সৃষ্টি করে প্রতিটি দিনকে অন্যতম একটি দিন করে তোলা।

পাঁচ, তার ভাললাগা, মন্দলাগা, ব্যক্তিসত্তা, ব্যক্তিস্বাধীনতাকে মেনে নিয়ে, শ্রদ্ধা করে সম্পর্ক রক্ষা করা।

ছয়. 'তার কাছে কি পেলাম', কেবল এ কথা না ভেবে 'তাকে কি দিলাম' সেটা একটু বেশি ভাবতে চেষ্টা করা। সম্ভব হলে দিতেও চেষ্টা করা।

সাত. ভালবাসা, সম্মান, শ্রদ্ধা ও মনোযোগ পাবার জন্য সবচেয়ে জরম্নরী হচ্ছে এ ব্যাপারে সব রকম যোগ্যতা অর্জনের চেষ্টা করা। তাহলে, একমাত্র তাহলেই, এই সম্পর্কের আকর্ষণ এবং স্থায়িত্ব বাড়িয়ে তোলা, হয়ত অসম্ভব হবে না। আর তার ফলাফল, প্রায় সবটাই হবে পজেটিভ।

যারা উপরোক্ত বিষয়গুলোর সঙ্গে একমত হতে পারছেন না, যারা এখনও ভাবছেন, সবটুকু হৃদয় মন যাকে দিয়েছি, যদি ভাবতেই না পারি, 'সে আমার, চিরদিন সে আমার' তাহলে কী করে এই সম্পর্ক তার ভিত্তি খুঁজে পাবে? কী করে ভালবাসা হবে তীব্র? তাদের জন্য বলছি, আজ আপনার যে চিন্তা চেতনা, দশ বছর আগেও কী তা এমনই ছিল, সব ব্যাপারে? ছিল না, তাই না? তাহলে আজ যাকে আপনার ভাবছেন, কাল যদি তাকে আর সে রকম মনে না হয়, কী করবেন? বলবেন, 'তুমি আমারই?' হয়ত বলবেন না। বরং এক সময় যে বলতেন সে জন্যই হয়ত কষ্ট হবে, খারাপ লাগবে। বাগানের ফুল কি আমাদের? তাই বলে কি আমরা ফুলকে ভালবাসি না? মুগ্ধ কী হয়ে উঠি না তবুও? সুখ, স্বল্পস্থায়ী হয় যদিও তবু তা সুখ।
সব ব্যাপারেই দু'একটি ব্যতিক্রম থাকে। তা আপনিও জানেন, আমিও জানি। ব্যতিক্রম বা বিচ্ছিন্ন কোন ঘটনা দিয়ে কী সার্বিক, বা ইনজেনারেল অবস্থার ব্যাখ্যা বা মূল্যায়ন করা যায়? না তাতে সত্যকে উদ্ধার এবং প্রচার করা সম্ভব হয়? আর সত্য যদি সঠিকভাবে উদ্ধারই না করা যায়, তাহলে কী সত্য বলা, বা লেখা সম্ভব?

এ ধরনের আরও দেখতে এখানে ক্লিক করুন
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×