অংশ নিন গুগলের বিজ্ঞান মেলায় আর জিতে নিন ৫০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স ১৩ থেকে ১৮! পৃথিবীকে বদলে দিতে পারে এমন কোনো আইডিয়া মাথার মধ্যে রয়েছে? তোমার আইডিয়াকে বাস্তব করার আর স্বপ্নপূরণ করার সুযোগ দিচ্ছে গুগল। তৃতীয় বারের মতো গুগল আয়োজন করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম অনলাইন বিজ্ঞান প্রতিযোগিতা ‘গুগল সায়েন্স ফেয়ার’। সহযোগী হিসেবে রয়েছে সার্ন, লেগো গ্রুপ, ন্যাশনাল জিওগ্রাফিক এবং সায়েন্টিফিক আমেরিকান। গুগলের এ প্রতিযোগিতায় ১৩-১৮ বছর বয়সী যে কেউ অংশগ্রহণ করতে পারে। প্রয়োজন শুধু একটি প্রজেক্ট বা প্রকল্পের আইডিয়া এবং সেটার বৈজ্ঞানিক ভিত্তি। আগ্রহী সবাই এককভাবে অথবা দু-তিনজনের দলে অংশগ্রহণ করতে পারে। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে গুগলের পক্ষ থেকে ৫০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি, গ্যালাপাগোস দ্বীপে ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরারদের সঙ্গে ১০ দিনের ভ্রমণ এমনকি গুগলে ইন্টার্নশিপ পর্যন্ত।
প্রতিযোগিতায় প্রকল্প জমাদানের শেষ সময় ৩০ এপ্রিল।
তো আর দেরি কেন, আরও তথ্য আর নিয়মকানুন জানতে আগামী দিনের বিজ্ঞানীরা রেজিস্ট্রেশন করে ফেলো এই ঠিকানায়
https://www.googlesciencefair.com/en/2013/* ঢাকার তথ্যের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন এ ধরনের বিভিন্ন তথ্য আমরা যোগ করে চলেছি। আজই জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্যটি। বিস্তারিত দেখতে
এখানে ক্লিক করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন