একই অ্যাকাউন্ট থেকে নিয়ন্ত্রণ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট যোগাযোগ মানেই অনেক ই-মেইল আইডি, সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট। আবার কারও সরাসরি চ্যাটিং একাউন্ট। সময় স্বল্পতায় সব আইডি কারও পক্ষেই নিয়মিত বিরতিতে খতিয়ে দেখা সম্ভব হয় না। এতে অনেক সময় গুরুত্বপূর্ণ ঘটনা মিস হয়ে যেতে পারে। তবে অল-ইন ওয়ান ম্যাসেঞ্জার ব্যবহার করলে এ সমস্যা সহজেই সমাধান করে নেওয়া যায়।
ডিগসবাই :পুরনো আর জনপ্রিয়তার মাপকাঠিতে সবার আগে ডিগসবাই। একটি মাত্র ডিগসবাই আইডিতে যোগ করা যাবে ফেসুবক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ সেবা থেকে শুরু করে গুগলটক, ইয়াহু, এমএসএন, হটমেইল ই-মেইল আইডি এবং অন্যান্য চ্যাটিং আইডিকেও। লগ-ইন করার পর একটি মাত্র কলামে প্রদর্শিত হবে তালিকায় যোগ করা বন্ধুদের নাম। তাৎক্ষণিক চ্যাটিং বার্তা পাঠানো ও গ্রহণ করার পাশাপাশি ডিগসবাই থেকেই আদান-প্রদান করা যাবে সব ধরনের ই-মেইল বার্তাও। প্রয়োজনে ই-মেইলগুলো বিন্যস্ত করেও রাখা যাবে। ম্যাসেঞ্জারে নতুন মাত্রা যোগ করতে সামাজিক যোগাযোগ সাইটের হোম পেজের আদলে নিউজ ফিড পাওয়া, স্ট্যাটাস আপডেট করার মতো সুবিধাও যোগ করা হয়েছে। ব্যবহারের জন্য অবশ্যই ডিগসবাই আইডি খুলে নিতে হবে। এর পর লগ-ইন করে অন্য আইডিগুলোতেও ধাপে ধাপে লগ-ইন করতে হবে। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স_ সব অপারেটিং সিস্টেমই সমর্থন করে এটি। তবে ডিগসবাইয়ের সবচেয়ে দুর্বল দিক হতে পারে স্কাইপ সমর্থনযোগ্যতা না থাকা। বিনামূল্যে ডাউনলোড ঠিকানা :www.trillian.im
এ ধরনের আরও কিছু জানতে
এখানে ক্লিক করুন 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন