তোমাকে আবার ভালবাসাই যেত
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমাকে আবার ভালবাসাই যেত
হয়তো কাছে আসাই যেত,
এতে বাধা ছিল না,
তোমার আপত্তি ছিল না।
আমাকে ভাবতেই পারো চারকোণে আবদ্ধ দন্ডিত প্রেমিক;
তোমার নতসার অন্তরে
সজীবতার নতুন পত্র,
গোপনে লিখে আসাই যেত;
তোমার নামে পদ্নপাতার খেয়া
জলে ভাসিয়ে দেয়াই যেত,
মনে প্রেমের ধ্রুব মান
উল্টে পাল্টে দেখাই যেত,
অকুন্ঠ উন্মাদনায় মত্ত
প্রেমিক হয়ে থাকাই যেত;
কিছুতেই তোমার আপত্তি নেই
ভালবাসতে, কাছে আসতে কিছুতেই নেই;
কিন্তু আমার আছে
অপ্রত্যাশিত লাগছে নাকি?
আমাকে ভুল বুঝো না
তোমাকে ভালবাসতে পারবো না,
এই নয় আমি অন্য কারো
তোমাকে ভালবেসে আমি বরং ক্লান্ত,
তোমার মিথ্যের বেড়াজালে
আটকে দমবদ্ধ,
তোমার চোঁখের ছলনায়
আমার দৃষ্টিভ্রম,
তোমায় মায়া কান্না
আমার জন্য বিষক্রিয়া ;
বেঁচে থাকার স্বাদ চাই
দূরে সড়তে চাই,
তোমার মিথ্যে থেকে
ছলনা থেকে,
মিথ্যে মায়া কান্না থেকে।
তোমাকে আবার ভালবাসাই যেত
তবে তোমার মিথ্যের জন্য
এবার অন্য কাউকে খুঁজে নিও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন