যতোদিন আপনি নারীকে ভোগপন্য হিসেবে দেখবেন, যতোদিন তার দেহ আপনার চোঁখে এক খন্ড মাংসের মতো, যতোদিন আপনার লোলুপ দৃষ্টি থেকে সামনে হেঁটে যাওয়া মেয়েটি রেহাই পাবে না, যতোদিন আপনাদের কামুক মন নারী দেহে বুদ হয়ে থাকবে। দুঃখিত আমাকে বলতেই হচ্ছে, ততোদিন আর যাই হোন মানুষ হতে পারেন নি, আর যাই হোক আপনি পুরুষ হতে পারেন নি। আপনি একজন অমানুষ, আপনি একজন কাপুরুষ। যেই মেয়েটির পা হতে মাথা পর্যন্ত তীক্ষ্ণ নজরে গিলেছেন। সে হয়তো কারো মা, বোন, বান্ধবী অথবা প্রেয়সী। বুকে হাত দিয়ে বলুন তো, যেই নারী দেহের প্রতি এতো লালসা সেই নারী ছাড়া একটা দিন চলতে কি পারেন ? দিনের ব্যস্ততা শেষে ঘরে ফিরে আসেন মায়ের কাছেই, দিনশেষে আপনার বোনটিই হয়তো শার্ট টা জায়গা মতো গুছিয়ে রাখে, হয়তো সেই বান্ধবীই আপনার অনেক কাছের বন্ধু, সেই প্রেয়সীর হাত ধরেই প্রেমে মশগুল থাকেন। তারপরও কেন এমন অসভ্যতামী? কেন বর্বরতা ? একজন নারী কি রাস্তাঘাট চলা ফেরা করতে পারবে না তাহলে? আর পোশাক ? সেটা আপনাদের তৈরি করা অজুহাত মাত্র। পোশাক কখনোই ধর্ষনের কারন হতে পারে না, সমস্যাটা আপনার মনে। সমস্যা টা আপনার মানসিকতায়। নিজেকে একবার বিচার করুন। কতো নিচে নেমে গেছেন আপনি। আপনার মায়ের সাথে, বোনের সাথে রাস্তায় বের হবেন, তাদের দিকে এভাবেই কাপুরুষের দলগুলো তাকিয়ে থাকুক। খুব ভালো লাগবে আপনার? প্রশ্নটা একবার নিজেকে করুন। আর উত্তরটা নিজেকেই চিৎকার করে শোনান।
আলোচিত ব্লগ
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।