ভালবাসা কি জানে ভালবাসার মানে?
কি নিদারুন মমত্ববোধে জড়িয়ে রেখেছি প্রেয়সী তোমাকে।
পেঁচানো লতার মত বেড়ে চলেছি দুরাক্রম্য গতিতে,
পূর্ণেন্দুর মত আলোকিত আকাশের বুকে।
ভালবাসা কি জানে ভালবাসার মানে?
ভালবাসা কি ভ্রমর হয়ে পুস্প কে শ্রেয় করে?
মদিরার মত নেশার বিষ আমার প্রাণে ঢালে।
ম্লায়মান কিছু নশ্বর অনুভূতির দেয়াল গড়ে,
শানিত ছুরির আঘাতে আঘাতে আমায় পূর্ণ করে।
ভালবাসা কি জানে ভালবাসার মানে?
ভালবাসা কি জন্ম দেয় সুপ্ত পিয়াসা?
পিঞ্জরে তরঙ্গায়িত জ্বালাময়ী ভাবনা।
নিস্তারিণী হয়ে আশার নোঙ্গর ফেলে,
জমাট বাধা কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে।
ভালবাসা কি জানে ভালবাসার মানে?
ভালবাসা কি চিত্রার্পিত সংজ্ঞাহীন মনের ভাবনা?
উপরন্তু আমি অনভিপ্রেত প্রাণহীন আত্মা।
দশালয় পূর্ণ ভালবাসার মিলনে,
কি প্রচণ্ড ভালবাসি তা ভালবাসা জানে।
ভালবাসা কি জানে ভালবাসার মানে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



