তাজা রক্ত রাজপথে,
বুক চিরে গেছে ধ্বংসের উল্লাসে,
তাপিত আকাশ প্রস্তুত ক্রন্দনে,
রুদ্ধশ্বাসে কাপে হিয়া বিদ্রোহে,
আমার মায়ের বুকে দাবানল,
ধর্মের চুষিকাঠি মুখে হায়েনার দল,
গনতন্ত্রের বুকে বুটের আঘাত,
বিতণ্ডায় জর্জরিত শোষিত সমাজ।
অভাগিনী মায়ের জন্য অকাতরে প্রান বিলাই-
আমি স্বাধীনতা চাই।।
বিহবলতায় উঠছে ভেসে তিমির রাতের কল্পনা,
নির্যাতনে পিষ্ট হয়ে মাটির সহিত মিশবো না,
বর্জ্যমুষ্টি আকাশ পানে, কাণ্ডারি আমি রনভুমে,
পশ্চাত্তাপের পঙ্কিল পথে দুঃখের গ্লানি ছড়াবো না।
পরাহত বোধে বপন করবো ঘৃণার হিংস্র বীজ,
শক্ত হাতে দমন করবো সমাজের দুষিত কীট।
মসৃণ ছুড়ি তীব্র বেগে দুর্নীতির বুকে বিঁধবো,
নৈষ্টিক হয়ে তস্কর কে ধুকে ধুকে মারব।
মায়ের ললাটে নোনাজল মুছে দেয়ার শক্তি চাই-
আমি স্বাধীনতা চাই।
অসহযোগ আন্দোলনে নিপাত যাবে হিংসা,
মৈত্রীর মিছিলে সামিল হবে শাশ্বত সব যোদ্ধা।
সমুদয়ে উঠবে জেগে ঘুমন্ত অদৃশ্য স্বত্বা,
একে একে গ্রাস করবে সন্ধিগ্ন আত্মা।
জানোয়ারের মাঝে সঞ্চারিত হবে নতুন প্রান,
লালসার কথা ভুলে ওরা গাইবে মনুষ্যত্বের গান।
মানুষ গুলো ফিরে পাবে বেচে থাকার পূর্ণতা,
জীবন নাশের আশংখায় গৃহবন্ধী হবে না।
কঙ্কালসার দেহ গুলোর দু বেলা খাবারের নিশ্চয়তা চাই,
আমি স্বাধীনতা চাই।
স্বাধীনতা যদি হয় শঙ্খ দিয়ে অলংকৃত দুর্ভেদ্য মালা,
অনায়াসে গলায় পরে ভাঙবো সব তালা,
দারিদ্র কে ভাগ্য ভেবে খাবো না প্রতি বেলায়,
দুর্ভিক্ষের ভয়ে মুখ বুজে রবো না আত্মভাবনায়।
স্বাধীনতা হবে জ্বালাময়ী বিজয়ের ঠিকানা,
পুরো পৃথিবী অবাক হয়ে করবে আমাদের শ্রদ্ধা।
সহজাতে শিশু গর্বিত হবে স্বাধীনতার ছোঁয়ায়,
নিমগ্ন প্রার্থনা পূর্ণতা পাবে অলৌকিক আনন্দ ধারায়।
সব সমীকরণের শেষে আমি মুক্তির নির্যাস চাই,
বেচে থাকার জন্য আমি পরিপূর্ণ স্বাধীনতা চাই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



