প্রকৃত প্রস্তাবে পরাজয়ের সাথে বোঝাপড়া করছি,
এ এক অদ্ভুত অনুভূতি- শিয়রে শিয়রে ভাঙ্গনের কাঁপন,
ঝকঝকে নীল আকাশ দেখলে মনে হয় এক গুচ্ছ মেঘ আসুক,
বৃষ্টি হলে মনে হয় কুয়াশা ভেজা জোৎস্না নামুক,
গোলমুখো চাঁদ আসলেই শুরু হয় নতুন মতিভ্রম-
চাই এখন ছায়ার সাথে গোপনে মিলন।
তুমি সামনে এলেই কুকুরের অধর্ম যেন প্রধান ধর্ম হয়ে যায়,
প্রভুভক্তি আর বিনয়ে মাটিতে লুটোপুটি খায় আমার গর্বিত স্বত্বা।
তোমার চুলের খোপায় লুকায়িত কলঙ্ক যেন পবিত্রতা ছড়ায় নিরবধি।
নিষিদ্ধ ভালবাসার অনুরাগে জিভ হয় লালায়িত আকাঙ্খা নদীর মোহনা।
বিড়াল যখন কাটার খোঁজে শিকারি চোখ মেলে ঘুরে বেরায়,
প্রতিশ্রুত ভাস্কর্য হয়ে যায় তখন আমার দু নয়ন-
আমি খুঁজি তোমায় বিভীষিকাময় রাতের নির্জনতায়,
ফেরারি আসামীর মত খুঁজে পাই যুদ্ধের বিশুদ্ধ ক্রন্দন।
তোমার উদ্বেলিত পল্লবে যখন পরে অধিকারের হাত,
বিরুদ্ধাচরন করে মন ভাঙ্গে অপারগতার আয়না।
টুকরো গুলো চলে গিয়েও যায় না,রয়ে যায় অগোচরে,
গোলাপ হয় প্রতিদ্বন্দ্বী অলস টুকরো হয়ে আঘাত করে।
তবু বলি অনর্থক নয় এ ভালবাসা,দ্বারভাঙ্গা ঘরে শুধু নিরাশা,
অভিশপ্ত প্রেমহীন আমি আর পরাজিত কল্পিত ভালবাসা।
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।