somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যুদ্ধে যাবো

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব ইচ্ছে আমি তরুন হবো,
আমার খুব ইচ্ছে আমি যুদ্ধে যাবো,
অজেয় বোধে ধারালো কিছু ক্ষোভ আনবো,
আমার খুব ইচ্ছে আমি যুদ্ধে যাবো।

গায়ে থাকবে আসাদের রক্তে রাঙা সার্ট,
হৃদয়ে থাকবে নূর হোসেনের গগনবিদারী চিৎকার,
উপারম্ভে অবরুদের রক্ত চুষে খাবো,
আমার খুব ইচ্ছে আমি যুদ্ধে যাবো।

উড্ডীয়মান স্বপ্নগুলো আরক্ত হওয়ার আগে,
বন্ধ কপাট ভেঙ্গে স্বপ্নের আরতি করবো,
অদৃশ্য রজ্জু ছিঁড়ে বিজয়ের মালা গাঁথবো,
আমার খুব ইচ্ছে আমি যুদ্ধে যাবো।

ক্ষয়িষ্ণু গনতন্ত্র চক্ষুশূল হওয়ার আগে,
কনীনিকার দুয়ার চিরতরে খুলবো,
ক্লীব নামক অপবাদের গলা টিপে মারবো,
আমার খুব ইচ্ছে আমি যুদ্ধে যাবো।

অ্যামবুশে অ্যামবুশে আমি ফেলবো মানব বোমা,
চিরতরে হারিয়ে যাবে মাংসাশী শকুনেরা,
বর্ষাত্যয়ে অন্তরিক্ষে সূর্যের আরাধনা করবো
আমার খুব ইচ্ছে আমি যুদ্ধে যাবো।

সাম্প্রদায়িকতার নামে স্বার্থ চরিতার্থ,
সারশূন্য গনতন্ত্রের বিষদাঁতে অন্তরাত্মা দগ্ধ,
ভিখিরির মুখে বুটের আঘাত চিরাচরিত দৃশ্য,
হরতাল মানে রাজপথ রক্তে রঞ্জিত,
বোনের বুকের বসন আজ দুরবিত্তদের হাতে বন্ধি,
প্রত্যর্থী মানুষগুলোর এখন হিংসার সাথে সন্ধি,
কালবেলার এই সময়টা খুব পরিচিত,
এটা আর কিছুই নয় পরাধীনতার চিত্র,
ত্রিশ লক্ষ শহীদের আত্মা অপমান আর গ্লানিতে ভরা,
এসব দেখে জন্ম হয় মনে যুদ্ধে যাওয়ার বাসনা।

তিমির রাতের করাল গ্রাস হতে প্রভাতফেরী ছিনিয়ে আনবো,
বীরাঙ্গনা মায়ের অশ্রু প্রকীর্তির চাদরে মুছবো,
মুক্তি সেনাদের স্বর্গের পথে কাঞ্চন মালা ছড়াবো,
আমার খুব ইচ্ছে আমি যুদ্ধে যাবো।

জীর্ণ শরীরে আজন্ম এক অনিরুদ্ধ বাসনা,
স্বাধীন দেশে অরাজকিয়তার শাসন আমি মানবো না,
গনমিছিলে মশাল জ্বালাবো বিচ্ছেদ ব্যাথা ভুলে,
বেলা অবেলার শেষে আঁকবো স্বাধীন মানচিত্র বুক জুড়ে,
সব বাধন ছিন্ন করে আমি বিদ্রোহী হবো,
আমার খুব ইচ্ছে আমি যুদ্ধে যাবো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×