প্রতিনিয়ত যুদ্ধাপরাধীদের বিচার কে স্তগিত করার নিকৃষ্ট উদ্দেশে হরতালের আহবান করা হচ্ছে এবং আমাদের কতিপয় শিক্ষিত জনতা যারা কিনা আল্লাহ'র পথে জিহাদ করেন তারা এর পূর্ণ সমর্থন জানাচ্ছেন। এমনকি আমাদের দেশের প্রধান বিরোধী দল ও বিপুল উৎসাহে এতে অংশগ্রহণ করছেন।
প্রথম প্রশ্নঃ হরতালের জন্য তারা যে কারন ব্যাখ্যা করছেন তা কতটুকু যুক্তিযুক্ত!?
দ্বিতীয় প্রশ্নঃ মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে গিয়ে যেই বক্তব্য দিয়েছেন তা কি দেশদ্রোহিতার আয়তায় পরে না?
তৃতীয় প্রশ্নঃ আমাদের মাননীয় প্রধান মন্ত্রী বর্তমানে পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করতে চাচ্ছেন এবং প্রথম বারের মত বিশ্ব ব্যাংকের মুখে ঝামা ঘষেছেন - যদি তাই হয় তবে এতো দিন কেন বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরেছেন? প্রথমেই কেন সেনা বাহিনী মোতায়েন করে শেয়ার মার্কেট থেকে টাকা তুলে পদ্মা সেতু করেন নি? আবুল হাসান ও আবুল হোসেন রা এখন কোথায়?কি করে একটি দেশের অর্থ মন্ত্রী সম্পূর্ণ নিজের ইচ্ছে মত আজে বাজে কথা বলতে পারেন? আপনাদের কাজের স্বচ্ছতা তবে কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন কে কেন পদ ত্যাগ করতে হোল? সাগর - রুনী কিংবা বিশ্বজিৎ এর হত্যাকারীরা কোথায়?
চতুর্থ প্রশ্নঃ যদি জামায়েত ইসলামী রাজাকার হয় তবে আমাদের সরকারী দল কেন ১৯৯৬ এ ক্ষমতায় আসার আন্দোলনে জামায়েত ইসলামীর সাহায্য গ্রহন করেছিলেন?
পঞ্চম প্রশ্নঃ তারেক রহমান , কোকো থেকে শুরু করে যখন বি । এন । পি এর সকল নেতা কর্মী বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি থেকে শুরু করে সকল ধরনের অপকর্মের মাধ্যমে উপার্জন করেছিলেন তখন কি তা দুর্নীতি ছিল না?
ষষ্ঠ প্রশ্নঃ বাংলা ভাই ও সায়ক আব্দুর রহমান কাদের সৃষ্টি ছিল তা কি বিরোধী দল ভুলে গেছেন?
সপ্তম প্রশ্নঃ একুশে আগস্ট গ্রেনেড হামলা, আহসান মাস্টার হত্যা মামলা ও শতাধিক কর্মী হত্যা মামলার বিচারে বিরোধী দল কেন অপারগ ছিল?
অষ্টম প্রশ্নঃ স্বাধীনতার ৪০ বছর পরও কেন আমাদের স্বাধীনতার ঘোষক কে তা ছায়ার অন্তরালে?
নবম প্রশ্নঃ এই প্রশ্নটি জামায়েত রুপী ইসলামী ভক্ত দের জন্য। আপনারা যখন ৭১ এ রাজাকার ছিলেন তখন ইসলামের কোন আয়াতে আপনারা পেয়েছিলেন যে বিনা অপরাধে নিরস্ত্র মানুষ কে হত্যা করার কথা ? ধর্ষণের কথা? কোথায় লিখা ছিল জিহাদ মানে ধর্ষণ?
দশম প্রস্নঃ কতিপয় বাঙ্গালীর কাছে- আপনারা কোন ধারায় চিন্তা করে এই সব নিকৃষ্ট মানুষের জন্য প্রান বিসর্জন দিচ্ছেন? আপনারা কি জানেন কালকের হরতালের পিছনে মূল উদ্দেশ্য কি? জামায়েত ইসলামী রুপে যারা ইসলামের বানী ছড়ায় তাদের মূল নীতি কি?তারা কি করে প্রতিনিয়ত ইসলাম কে ইসলামের নীতি কে অসম্মান করছেন তা কি আপনাদের ধারনা আছে?
আমরা ভুলে গেছি আমরা সেই দেশের নাগরিক যে দেশে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে মূল জনসংখ্যার শতকরা ৯৮ ভাগ মানুষ, আমরা সেই দেশে জন্ম নিয়েছি যেখানে স্বাধীনতার জন্য প্রান দিয়েছে ৩০ লক্ষ কিংবা তারও অধিক মানুষ। তাই আজও স্বাধীনতার ৪২ বছর পরও সেই সব নর পিশাচরা আমাদের শাসন করতে পারছে। সেই নিজামি , গোলাম আযমরা আজও মাথা উচু করে নিজেদের রাজাকার বলে আখ্যায়িত করার সাহস পাচ্ছে। এ লজ্জা কার? আমরা কি চাইলেই সব দায়িত্ব অবহেলা করে ঘরে হাতে চুরি পরে বসে থাকতে পারি? এই দেশ কি আমাদের না?যদি এই দেশ আমাদের হয় তবে আসুন হাতে হাত ধরে এই অবরুদের বিষদাঁত ভেঙ্গে দেই, চলুন আবার ৭১ এর গর্জন অনুভব করি নিজের ভিতর। আমরা পেরেছি , জানি আমরাই পারবো।।
*** জয় বাংলা ***
বিঃদ্রঃ স্বাধীনতা যুদ্ধের সময় কোন বাংলাদেশ জিন্দাবাদ ছিল না, ছিল জয় বাংলা। জিন্দাবাদ টা মুসলিম লীগ ব্যাবহার করতো। পাকিস্তান জিন্দাবাদ বলতে। সুতরাং জিন্দাবাদ শব্দ টা বর্জন করা আমাদের নৈতিক কর্তব্য।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



