।। কবি, নীল নেবে?
।। এই সন্ধ্যায় নীল নয়। নীল মানে বিষ, বিষাক্ত নীল।
।। শুধু কি তাই? নীল আমার শাড়ীর রং, নীল আকাশের রং। চলো দুজনে আজ আকাশ ছোব।
।। আজ নয় বরং অন্য দিন। আজ আকাশে মেঘ করেছে, ভীষণ মেঘ।
।। বোকা তুমি, মেঘে মেঘে বৃষ্টি হবে, মেঘ ঝরে পড়বে।তুমি মেঘ নেবে?
।। এই মেঘে বৃষ্টি নেই মেয়ে। দেখছনা কেমন গাঢ় সাদা মেঘ!
।। তবে আমায় নেবে? আমি নারী, আমি নীল অপরাজিতা।
।। আজ নয় বরং কাল এসো। গোলাপী শাড়ীতে। আমি ইচ্ছে নেব।।
।। এক আঁচল ইচ্ছে দেব তোমায়। ভিজবে রোদ?
।। বৃষ্টি এলেই ভিজি।কাক ভেজা ।
।। আমি মেঘ। চলো আজ সত্যি ভিজিয়ে দেব তোমায়। যেভাবে ভিজে যায় দুর্বাঘাস।
।। মেঘা। কেন এসেছ? আমি ভিজতে চাইনা, আমি ডুবতে চাইনা।
।। এখনি বৃষ্টি হবে। আজ তোমায় ছাড়ছিনা। ফিরে গিয়ে কাজ কি। থেকে যাও। দেখো ভাল লাগবে।
।। আমি ভাল আছি। ভাল থেকো।
মেঘা রেলিং ধরে দাড়িয়ে আছে।বিদ্যুৎ চমকালেই তার সম্পুর্ণ মুখটা একবার করে দেখে নিচ্ছিল রোদ, খুব চুপিসারে,সঙ্গোপণে ,আঁড়চোখে। পিছে মেঘা দেখে ফেললে সর্বনাশ হবে! এখনই বৃষ্টি নামবে, ঝুম বৃষ্টি।ফিরে যাবার এটাই শ্রেষ্ট সময়।সে পা বাড়াল।মেঘ গর্জে উঠছে ।বিদ্যুৎ চমকাচ্ছে।ফিরে যেতে হবে।
।। দাড়াও রোদ।
মেঘার ডাকে রোদ দাড়ালনা বরং একবার পিছনে তাকিয়েই হাটার গতি বাড়িয়ে দিল।ফিরে যেতে হবে। মেয়েটা হঠাৎ দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে।যেন কোন সংকোচ নেই, বাঁধা নেই।বিদ্যুত চমকাতে চমকাতে বৃষ্টি এলো। টিপ টিপ বৃষ্টি নয়, ঘন ভারি ভারি বৃষ্টি। বৃষ্টির জল শরীরে লাগতেই গা কেঁপে ওঠে রোদের। মেঘার ভেজা চুল বুকে লেপ্টে আছে তার। বিদ্যুৎ চমকালেই মেঘার মুখটা জ্বলে উঠছে। সেই ফাঁকে রোদ দেখে নিচ্ছে মেঘাকে।আর যেন লুকোচুরি নেই।মেঘ এসে ভিজিয়ে দিল রোদকে।
।। আমি রোদ। আমি কবি। আমি কবিতায় কথা বলি। শব্দ আমার জীবন; আমি শব্দের। তোমাকে নয় আমি তোমার কবিতাকে চাই।
।। তবে কথা হোক কবিতায়।
।। কথা হোক কবিতায়.....
অযথাই নির্লিপ্ত রেখেছ কারনগুলো
অযথাই বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
ভিজে যাক জানালার গ্রিল
চুপিচুপি বদলে যাওয়া আকাশ
ভিজে যাক ভিজে যাক
আমি জানালায় তুমি দুরে দুরে দাড়িয়ে
দুরের গল্পে আঁকা পাখিদের সুখ
দুরে দুরে মেঘ মেঘের কোলে ঘুম
মেঘের সাথে হাটি
মেঘের সাথে হাটি
তুমি দিয়েছ আমায় এ যেন এক কবিতা
নিভৃতে কল্পনা আর কিছু নয়
আর কিছু নয়: এ যেন শুধুই কবিতা
যেভাবে নির্লিপ্ত তুমি তোমার ভালবাসা
যেভাবে ভালবাসাবাসি
বলেছিল কানে কানে
আজ মন খারাপের দিন
কানে কানে বলেছিল
আজ মন খারাপের দিন. . .
।। কবি , এমন বিরহ মাখা কবিতা আমি চাইনি।তোমায় এক পৃথিবী কবিতা দেব আমার মত করে। পড়ে নিও। আমায় সাথে নিও।
।। তোমাকে নয় বরং আমি কবিতা চাই, বৃষ্টি চাই, আমি মেঘ চাই,নীল চাই। ছেড়ে দাও আমায়। মেঘা, তুমি ফিরে যাও।ফিরে যাও। আমি কবি ।
১৬৪১৫কুষ্টিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


