somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু সময় হবে?

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-একটা কবিতা লিখেছি
-পোস্ট করছ?
-না,
-ইনবক্সে দাও,
-দেখা করে শুনাই
-দেখা করা যাবেনা?
-কেন?
-উহু আছে কিছু সমস্যা।আর তাছাড়া সময় ও হয়না।
.
মাহিন আর কিছু বলেনা।খুব সুন্দর একটা কবিতা লিখেছিল জয়ার জন্য।
মাহিনের ইচ্ছা ছিল ওটা আবৃত্তি করে জয়াকে শোনানোর।কিন্তু ইদানিং জয়ার সময় হয়না। জয়ার সময় এখন ভার্সিটি র নতুন বাইক ওয়ালা ছেলে টার জন্য।মাহিনের বাইক নেই, আর মাহিন বাইক চালাতেও পারেনা।মাহিন শুধু লিখতেই পারে।এই লেখার জন্যই জয়ার সাথে প্রেম হয়ে যায় মাহিনের। আগে মাহিন কিছু লিখলে সবার আগে জয়াই পড়ত।মাহিনের লেখা পড়ার জন্য জয়া মুখিয়ে থাকত। এখন জয়ার সময় হয়না।
.
মাহিন আবার বলে,
-একটা গল্প ও লিখছি,
-পোস্ট করছ?
-না,
-কেন?
-সবার জন্য নয়,
-উম,
-দেখা করি,
-না যাবেনা,
-কেন কি সমস্যা?
-অনেক সমস্যা আছে,বুঝবানা।
-বুঝব,,
-উফ,
-আচ্ছা,,থাক বুঝাতে হবেনা।
-হুম,সময় হয় না।
-ও আচ্ছা।চেঞ্জ হচ্ছ?
-কেন এমন মনে হল?
-আগে কবিতা লিখলে, শোনার জন্য কত জোড়াজুড়ি করতা আর এখন?
-এখন কি?
-চাওনা,
-দেখা করে না,ইনবক্সে দাও,
-ফোনে শুনাই,
-না,মুড নাই।
-আচ্ছা,একটুও কি সময় হয় হবেনা?
-না খুব ব্যাস্ত।তবুও চেষ্টা করব।
-আচ্ছা।
-হুম, পোস্ট করে দিও।
-না,মুড হলে বলিও,
-রাখি এবার,
-এত তাড়াতাড়ি?
-হুম,
-আরেক টু বলি?
-সময় নাই,
-আচ্ছা।
.
ফোন কেঁটে দেয় জয়া।তবুও ফোন কানে ধরে রাখে মাহিন।হয়ত নতুন ছেলেটা ফোন করেছে জয়াকে।থাকুক জয়া সুখে।
মাহিন ফোন কানে রেখেই আবৃত্তি শুরু করে,
.
একটা কবিতা লিখেছি
লিখেছি একটা গল্প,
পাঠিয়েছি তোমার কাছে
মিশিও তাতে ভালবাসা অল্প।
.
জানি,সব মূল্যহীন তোমার কাছে
তবুও আমি লিখে যাই
এই কবিতার গুলোর মাঝেই
তোমাকে খুঁজে পাই।
.
গল্পটা শুধুই তোমার আমার,
এক কাহিনী আবরাই বারবার
তবুও কিছু বাদ যায়,
বেলা শেষে পূর্ণতা না পায়।
.
একটু সময় কি হবেনা?
গল্পটা পড়ার অথবা কবিতা শোনার
নিভৃতে রজনীতে
জোছনা ভরা রাতে হারাবার।
.
সময় কি হবেনা?
হাতে হাত রেখে চলার
সময় কি হবেনা?
একটু কথা বলার।
.
সত্যি বলছি
একটা কবিতা লিখেছি
তার সাথে একটা গল্প,
একটু সময় কি হবে না?
বেশি না অল্প।
.
মানুষ গুলোর আর কখনো সময় হয়না।
মাহিন জানে জয়ার ও আর হবেনা।
আগে যেই আবেগ গুলো মূল্যাবান মনে হত এখন সেগুলোকে ফালতু মনে হয়।
এত কিছুর পরেও মাহিন চায় জয়া ভাল থাকুক।
একটু ধোঁকাই তো দিয়েছে,বেশি কিছু তো দেয়নি। ধোঁকা খেয়ে অনেক মানুষ বাঁচে,মাহিন ও বাঁচবে।না কোন অভিযোগ নেই জয়ার প্রতি।
ভালবাসার মানুষের প্রতি কোন অভিযোগ থাকে না।শুধুই ভালবাসা থাকে।
.
স্বপ্ন ভাঙার বিচার হয়না,তাই জয়ারা বেঁচে যায়। তার বদলে সাজা হয় মাহিনের মত অনেকের। মানষিক সাজা,তারা সাজা কাঁটতে কাঁটতে নিজেদের হারিয়ে ফেলে।মাহিন ও হারিয়ে ফেলবে নিজেকে?
কে জানে? হয়ত অথবা নয়।
.
.
-নাহিদ পারভেজ নয়ন
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×