somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প- ফুঁহ

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-ফুঁহ,
নীলা নিজেই নিজের মুখ দিয়ে ওর হাতে বাতাস দিচ্ছিল।
.
আমি ছাদের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছিলাম।নীলা ছাদের অন্য পাশে দাঁড়ানো। ও ফুঁ দিচ্ছিল আর আমার দিকে তাকাচ্ছিল।
আমি ও মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছিলাম। এই কাজ টা ছাদে উঠলে আমাদের মধ্য হবেই। কিন্তু আজকে একটু ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে।
.
ও যখন ওর ঠোঁট দিয়ে ফুঁ দিচ্ছে তখন দারুন লাগছে, মাঝে মাঝে ভাবছিলাম ও ওর ফুঁ গুলো যদি আমার মুখে দিত তাহলে কত ভাল লাগত ।ঘরে কারেন্ট নাই তাই ছাদে আসা, কিন্তু ছাদেও কোন বাতাস নাই।এখন এরকম কিছু ফুঁর খুব দরকার।তাহলে কত যে ভাল লাগবে।
.
আমি আমার ফোন দিয়ে কল দিলাম,বাতাসের খোঁজে।ও পাশ থেকে ফোন ধরেই এক মেয়ে কন্ঠ বলে উঠল,
-কি চাই?
-বাতাস
-কিহ?
-ফুঁ চাই,
-কিসের ফুঁ,
-আসলে আমার সামনে একটা মেয়ে আছে,যে ফুঁ দিয়ে নিজের গায়ে বাতাস দিচ্ছে।মেয়েটাকে দারুন লাগছে,বিশেষ করে ঠোঁট গুলো,আমিও এরকম কারো ঠোঁটের ফুঁ চাই,
-মেয়েটাকে বলো ফুঁ দিবে,
-মেয়েটার সাথে আমার ঝগড়া,যদি ফুঁ চাই তাহলে ধাক্কা মেরে আমাকে ছাদ থেকেই ফেলে দিবে।
-মেয়েটার পায়ে ধরে রিকুয়েস্ট করো,
-একটা মেয়ের পায় ধরব,
-হুম,ধরবা।ফুঁ চাইলে ধরবা,
-আর কোন উপায় নাই?
-না আর কোন উপায় দেখছিনা।ফুঁ চাইলে পায়ে ধরো,
-আচ্ছা,দেখি কি করা যায়।
.
সাথে সাথে ও পাশ থেকে মেয়েটা ফোন কেঁটে দিল।আমি ফোন কেঁটে দিয়ে আবার নীলার দিকে তাকালাম,ও বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে।পায়ে ধরলেও এই মেয়ে ফুঁ দিবে কিনা সন্দেহ আছে।কেন যে কাল রাতে ঝগড়া করতে গেলাম,যদি জানতাম আজ এত গরম পরবে তাহলে জিবনেও ঝগড়া করতাম না।
.
আমি এগিয়ে গিয়ে নীলার সামনে দাঁড়াতেই ও বলল,
-কি চাই?
-না মানে, সরি,,
ও একটু হেসে,ওর পায়ের দিকে ইশারা করল।
.
আমি অবাক হলাম।এই সামান্য ভুলের জন্য কি ওর পা ধরতে হবে নাকি?
শেষ পর্যন্ত একটা মেয়ের পাও ধরতে হবে?
.
-আর কোন উপায় নাই?
-একটু আগে বললাম তো কোন উপায় নাই,
-তুমি কি শিউর নীলা?
-হুম,শিউর,
-দেখ,স্বামী স্ত্রীর পা ধরলে স্ত্রীর অনেক পাপ হবে,
-হোক কিছু পাপ,,সারাজীবন তোমার সেবা করে অনেক পূণ্য করছি,এবার কিছু পাপ হলেও সমস্যা নাই।
.
আর কোন উপায় মনে হয় সত্যি নেই।কালকের ঘটনা খুব সামান্য,আমি কাল রাত্রে শুধু নীলাকে বলেছিলাম যে নীলা এক কাপ চা খাওয়াতে পারবে।ও শুয়ে পড়েছিল,তাই বলল নিজে বানাই খাইতে। আমি কিচেনে গিয়ে নিজে বানাইছি । আমি নিজের জন্য শুধু এক কাপ চা বানিয়ে আনছি। শুধু এক কাপ কেন বানাইছি,নীলার জন্য কেন বানাইনি? এই সামান্য বিষয় টা নিয়ে ঝগড়া শুরু করল।আরে বাবা যদি চা খাওয়ার ইচ্ছা ছিল আমাকে বললেই হত।নীলা মনে করছে আমি শত্রুতা করে ওর জন্য চা বানাইনি। ও আমাকে অনেক কথা শোনালো, দু চারটা কথা আমিও শুনিয়েছি।এজন্য এত টা রাগ করে থাকতে হবে এটা ঠিক না।
.
নীলা বলল,
-আচ্ছা,পা না ধরলে দুবার কানে ধরে উঠবস করো?
-কি বল?
-হুম,আগের টার চাইতে এটা ভাল।
-আচ্ছা,
.
এক বার কানে ধরে উঠবস করতেই নীলা বলল,
-আচ্ছা,থাক আর লাগবেনা। আসো কাছে আসো। ফুঁ দেই।
.
আমি হাসি মুখে নীলার কাছাকাছি গেলাম।অনেক কাছে, যেখান থেকে ওর শ্বাস প্রশ্বাস এর শব্দ পাওয়া যায়।আমি চোখ বন্ধ করতেই, ও দিল,
-ফুঁহ,
.
আহ কি শান্তি।আমি চোখ খুলতেই নীলা বলল,
-আমার টা?
-আচ্ছা,দিচ্ছি,
.
নীলা চোখ বন্ধ করল। আমি যেই ফুঁ দিতে যাব তখনি নীলা চোখ খুলে বলল,
-দাঁত ব্রাশ করছ সকালে?
-হুম,অবশ্যই
-আচ্ছা,তাহলে দাও,
-ফুঁহ,
.
গরম কাল টা যতটা খারাপ মনে হয়, ততটা না। শুধু একটু ব্যাবহার করে নিতে হয়। এবারের গরম কালটা ভালই যাবে ফুঁহ ভালবাসার সাথে।
.
.
.
-নাহিদ পারভেজ নয়ন
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×