somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ কাদরী ও তোমাকে অভিবাদন, প্রিয়তমা ...

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউরোপীয় নন্দনচেতনা ও বাংলার আবহমান ঐতিহ্যের অনুসন্ধানী যূথবদ্ধ পথচলায় নগরকেন্দ্রিক দ্বন্দ্ব-সংঘাতের এক চমৎকার প্রতিচ্ছবি মূর্ত হয়ে ওঠে শহীদ কাদরীর কবিতায়। তিনি আধুনিক নগর ভাবনার কবি। নগর জীবনের অভিরুচি, অভ্যাস, আকাঙ্ক্ষা ইত্যাদি তাঁর কবিতায় এসেছে স্বতঃস্ফূর্তভাবে। নাগরিকতাকেও তিনি নিজস্ব দৃষ্টিকোণে পর্যবেক্ষণ করেছেন। তাই কেবল সৌন্দর্যের সরল বর্ণনা নয় বরং কদর্য স্বপ্নালু আবহের উন্মোচনও দেখা দেয় আশ্চর্য নিপুণতায়। তাইতো 'আলোকিত গণিকাবৃন্দ' তে দেখা যায় -

"শহরের ভেতরে কোথাও রুগ্ন গোলাপদল,
শীতল, কালো, ময়লা সৌরভের প্রিয়তমা"

কখনও তিনি কুৎসিতকে ধিক্কার দিয়েছেন, আবার কখনও কুৎসিতের ভেতরেই সৌন্দর্য অন্বেষণ করেছেন।

শহীদ কাদরী অনুভূতির বিবর্তনকে চিত্রায়িত করেছেন 'অবিচ্ছিন্ন উৎস' কবিতায় -

'প্রথমে ছিলো কণ্ঠস্বরে, ভাষার দ্যোতনায়,
একটি স্তব্ধতা থেকে অপর স্তব্ধতায়, তারপর
উঠে এলো তার বন্য বিপর্যস্ত চুলের ছোঁয়ায়

যেন স্রোতস্বিনী নদী বয়ে গেল আমার বিহ্বলতার ওপর
যেন সোনালি বালির তীরে দুটো নক্ষত্র নিয়ে ঠেকে গেল
নৌকো একজোড়া!

চুলের প্রান্ত ঠেকে দুলে উঠলো চোখের মণিতে
যার আলোয় জন্ম নিলো কবিতার আভাস-লাগা
কয়েকটা নক্ষত্রপঙক্তি, -প্রথমে যা ছিলো কণ্ঠস্বরে ভাষার দ্যোতনায়।

সদ্য স্বাধীন দেশকে তিনি নিজের প্রিয়তমার মতই ভালবাসেন। কিন্তু দেশের নৈরাজ্যে তিনি স্থির থাকেননি ' রাষ্ট্র মানেই লেফট রাইট লেফট' -

'রাষ্ট্র মানে স্ট্রাইক, মহিলা বন্ধুর সঙ্গে
এনগেজমেন্ট বাতিল,
রাষ্ট্র মানেই পররাষ্ট্র নীতিসংক্রান্ত
ব্যর্থ সেমিনার
রাষ্ট্র মানেই নিহত সৈনিকের স্ত্রী
রাষ্ট্র মানেই ক্রাচে ভর দিয়ে হেঁটে যাওয়া
রাষ্ট্র মানেই রাষ্ট্রসংঘের ব্যর্থতা
রাষ্ট্রসংঘের ব্যর্থতা মানেই
লেফট রাইট, লেফট রাইট লেফট - !

'তোমাকে অভিবাদন, প্রিয়তমা' কবিতায় -

'ভয় নেই
আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী
গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে
মার্চপাস্ট করে চলে যাবে
এবং স্যালুট করবে
কেবল তোমাকে প্রিয়তমা।'

শহীদ কাদরী কেবল নগরের চিত্রকল্পই কাব্যে রূপায়িত করেননি, সেই সাথে দার্শনিক চিন্তা ও নান্দনিকতাও প্রয়োগ করেছেন দৃপ্ততার সাথে।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×