somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত। অনেকদিনপর লিখতে বসেই কঠিন একটা লেখা দেয়ার জন্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল থেকেই একটা টপিক নিয়ে ব্লগে বেশ কথা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্রনেতার অনৈতিক কোনো কাজকে নিয়ে। নিজের কিছু কথা বলতে তাই অন্যের ব্লগে জবাব দেয়ার চাইতে নিজের ব্লগেই কিছু বলি।

আসলে সমস্যাটা সামগ্রিক। সুনির্দিষ্ট কাউকে দোষারোপ করে লাভ নেই। ছাত্রনেতাদের এই সমস্যা এর আগেও ছিল। আবার শুধু ছাত্রনেতাদেরই যে এই সমস্যা, তাও না। তবে যেহেতু ঘটনাটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাই শুধু এদিকেই নজর দিচ্ছি। বাস্তবতা দেখে মনে হচ্ছে ঘটানাটা সত্য। আর তাই সরাসরি জড়িত না থাকলেও সরকার এর দায়ভার এড়াতে পারেননা। বর্তমান সরকার বেশ কিছু সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছেন। সরকার অনেক ক্ষেত্রেই তাদের ওয়াদা অনুযায়ী কাজ করছেন। আবার অনেক ক্ষেত্রে তাদের ওয়াদা রক্ষা করতে পারছেন না তা। এটা আসলে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। সব সময় সব ক্ষেত্রেই সফল হওয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব না। সবারই এটা বোঝা উচিত যে, এই সব ব্যার্থতা বর্তমান ক্ষমতাসীন দলের কাছেও অনাকাংখিত। আমি নিশ্চিত উনাদেরও অনেকেই চাইছেন না যে ব্যাপারগুলো ঘটুক। কিন্তু সব কিছুর উপর ই নিয়ন্ত্রন রাখাও সম্ভব না। কারন জনবলের অভাব। আবার যে সব ক্ষেত্রে জনবলের অভাব নেই সে সব ক্ষেত্রে আছে সদিচ্ছা আর সততার অভাব। তাই চাইলেও হয়তো অনেক কিছুর উপর ই নিয়ন্ত্রন রাখা সম্ভব না। তার মানে আবার এটাও না যে এটা সব ক্ষেত্রেই পুরোপুরি অসম্ভব। যেমন এই ঘটানাটি নিয়েই বলা যায়। কড়া নজরদারী দিয়ে অনৈতিকতা নিয়ন্ত্রন হয়তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে অসম্ভব। কিন্তু খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় এমন নিয়ন্ত্রন প্রতিষ্ঠা অসম্ভব না। কারন এখানে যারা পড়তে আসে তারা অত্যন্ত মেধাবী আর বিবেকবান হওয়ার সম্ভবনাটাও বেশীই বলে আমার মনে হয়। প্রায় সবার ই বাবা-মা কম-বেশী সচেতন সন্তনের ভবিষ্যত নিয়ে। তাই প্রচেষ্টা আর উদ্যোগ নিয়ে সরকার যদি বড় ধরনের অনৈতিকতাকে নির্মুল করতে চান, মনে হয়না ওটা খুব একটা অসম্ভব। সব নির্মুল করা হয়তো সম্ভব না। কিন্তু চোখে পড়ার মত ব্যাপারগুলো নির্মুল করা অবশ্যই সম্ভব।

যা হোক, সরকারের হানিমুন প্রিয়ড আর নেই। এখন আর সব ব্যার্থতাকে বিগত সরকারের উপর দিয়ে চালানো সম্ভব না। বিদ্যুতক্ষেত্রের বর্তমান সমস্যার কারন বিগত সরকারের দূর্নীতি হতে পারে। আমরা জনগন তা বুঝি। আর তা মেনেও নিয়েছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগনেতার রুমে তার মেয়ে বান্ধবীকে পাওয়াটা তো আর বিগত সরকারের দূর্নীতির ফল না। তাই সরকারের উচিত নিজ দলের ভিতর হতে তৈরী হওয়া সমস্যাগুলোকে অস্বীকার না করে সেগুলোর বিরুদ্ধে যথাযথভাবে ব্যাবস্থা নেয়া। আর তাতে দলের সম্মান বাড়বে বই কমবে না। আশা করি সরকারের দায়িত্বশীলরা এটা বুঝবেন। তারা জনগনের মনের চাওয়াটাকে অনুধাবন করে এই সব নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই এর চেষ্টাটা অন্তত করবেন। আমরা জনগন তাদের প্রচেষ্টাটা দেখতে পারলেই আপাতত খুশী।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:২৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×