somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নহার

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বপ্নহার, তোমায় পাঠাই.......... নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে, অলস পায়ে, যখন হাটে মাঘী মাঠের ন্যাবা-ধরা শুন্যতাতে
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে ডানা অস্ফুটে কি কইতে কইতে নড়েচড়ে !!


স্বপ্ন ওড়ে !



স্বপ্নে দেখি নীড়ের পাখি আসছে নীড়ে। অনেক পাহাড় মাঠ পেরিয়ে ভালোবাসা ঠোটে করে আসছে ফিরে। পাখি আমার নীড়ের পাখি।


স্বপ্নগুলো খুব ভীতু হয়। আমার স্বপ্ন ; স্বপ্ন সবার।


তবুও আমি স্বপ্ন দেখি। রূপের রাজা, গুণের গুনীন, মুঠির মাঝে মুক্তো মলিন, সব পাখিদের মুগ্ধ- করা মন্ড় নিয়ে আসবো ফিরে বারে বারে। আসবো ফিরেই অবহেলার হেলাফেলার শোধ নেবো ঠিক হিসেব করে।


কোনো পাখিই বশ মানেনি আমার দাড়ে। এই জনমে। একটিও নয়। বুনো পাখির সঙ্গে তারা কেউ ওড়েনি।
গায়নিকো গান মিস্টি গলায় শিউলি ভোরে।
গায়নিকো গান সাঁঝবেলাতে হাসনাহেনার।
সকাল ও সাঁঝ হারিয়ে গেছে নিরুপায়ে, পাখির গায়ের ওম্ এর গন্ধ এবং চোখের চিকনতার বসরাগোল হারিয়ে গেছে,
পাখি আমার, নীড়ের পাখি।
চিরচেনা অচিনপাখি এলেবেলে খেলায় মাতে আলস ভরে।
চোখ দিয়ে সে মারত চাবুক আমায় একা। কলজে নিয়ে বাটতো সে যে গাবুক-গুবুক।
পানা-পড়া দিনগুলোকে চমকে দিয়ে লাফিয়ে যেত আস্ত পায়ে ; মেঘ দুপরের ডাহুক যেনো !

আমার কিছু স্বপ্ন ছিলো। স্বপ্ন দিয়ে মালা গাঁথি। স্বপ্নমালা।



তোমায় নিয়ে ঘুরে বেড়াই বনে বনে। মনে মনে।
কাল রাতেতে স্বপ্ন বেয়ে গিয়েছিলাম কানহার মাঠে।
শিশিরভেজা লাল-ঘাসেতে দেখে এলাম আমরা দু-জন ;
চুপিসাড়ে পা-পা করে হাটছে হরিন; যেমন করে শিশু হাটে।
রোদের সঙ্গে ছায়ার বিয়ে , আলোর সঙ্গে দেয়াল করে কালো।
হাতে-হাতে হাত মিলিয়ে, শব্দ আর গন্ধরা সব যুগলবন্দী খেলে।
থাবার চড়ে রোদের ঝালর ঝাপটে ছিড়ে লাফিয়ে উঠে চিতা।
শিহর তুলে হরিণ চলে শিশির ভেজা মানিক ভোরে।
চমকে বেড়ায় চিকন চিতা, চিকুর তোলা চিল।
আলো-ছায়া, সাপের খেলা, অনন্য কিলবিল।


স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই,
ভেবেছিলাম , এটা করবো , সেটা করবো,
বাড়ি করবো পাহাড়চুড়ায় স্বপ্ন এবং সুখের কুটো দিয়ে।
পায়ের কাছে বইবে নদী।
ভেবেছিলাম লিখবো আমি গানের মত ;
গান গাইবো, যেমন করে লিখি।
আঁকবো। ছবি খুন করে রঙ , রঙের রক্ত ছেনে।
মধ্য বুকের সব ব্যাথাকে আনবো টেনে টেনে।


বিকেল হলো, বিকেল হলো,
স্বপ্ন মরে আছে পড়ে পায়ের কাছে শীত বিকেলের ঝড়ের ফুলের মত।
নরম কিন্তু স্থির। মৃতের চেয়ে মৃত।
বিকেল হলো। বিকেল হলো।
হয়নি কিছুই, পায়নি কিছুই
স্বপ্ন ঘোরে দল ছেড়ে
সেই দল ছেড়ে সেই মূঢ মানুষ একলা তবু হাটে।
পায়ে পায়ে, ধুলোয় ধুলোয় মেঘ উড়িয়ে, উচ্চগ্রামের স্বর ফুলিয়ে, হাত উঁচিয়ে, ভয় দেখিয়ে, যুথবদ্ধ পথিকেরা উল্লাসেতে মাতে।
দুরে দুরে একলা হাটে স্বপ্ন পাগল, শাপলা বিলের আলে আলে একলা ওড়া সেই পাখিটির সাথে।
গান গেয়ে যায় খালি গলায়, পাহাড়তলির আলেয়াকে সুরের ঘরে ডাকে।


সন্ধ্যা হলো, জোনাক জ্বলে বাঁশ পাহাড়ে।
হুক্কা-হুয়ায় শেয়াল দোলে নকশী-কাথার মাঠ পেরিয়ে নগ্ন নিজন- নীল কুয়াশায় উথালচুলের উড়াল গন্ধ কনকচাঁপার রাতে,
আগলখোলা বোকা পাগল কাঁপা গলায় গান গেয়ে যায় স্বপ্নমালা হাতে।
নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে, অলস পায়ে, যখন হাটে মাঘী মাঠের ন্যাবা-ধরা শুন্যতাতে
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে ডানা অস্ফুটে কি কইতে কইতে নড়েচড়ে !!


স্বপ্ন ওড়ে !

স্বপ্ন ওড়ে ! বারে বারে !!








আমি কবিতা বুঝি না, জানিনা এইটা কবিতা নাকি। তবে আমার অসম্ভব ভালোলাগার কিছু লাইন তুলে দিলাম বুদ্ধদেব গুহ এর "মাধুকরি" থেকে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫
৩১টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×