কিছুদিন আগেই মে বি রাতের ট্রেন একটি পোস্ট দিয়েছিলেন যার থিম ছিলো হতাশা। সেখানে অনেকের পাশাপাশি আমি নিজেও কমেন্ট করেছিলাম হতাশা কাটানোর উপায় বলে
আমি বাইরে যতটা এক্সট্রোভার্ট বাসায় ততটাই ইন্টরোভার্ট। বাসায় নিজের ছোট্ট একটা রুম যেটা আমার নিজস্ব দুনিয়া। এখানে একটা বিশাল বিছানা আছে যেটা আমার ছোটো বোন ও আমি শেয়ার করি। আমার পড়ার টেবিল যেখানে কালভদ্রে বসি। কম্পিউটার , বাসায় থাকলে সারাক্ষন যেটার সামনে বসে থাকি এবং আমার খুব পছন্দের বইয়ের ছোট্ট কালেক্শন তার মধ্যে কিছু বই আছে যেগুলো আমি ক্লাশ থ্রী থেকে পড়া শুরু করেছি এবং এখোনো রিভিশন দিয়েই যাচ্ছি। বাসায় অনেক মানুষ, আমার বাবা, মা, বড় বোন, তার মেয়ে এবং আমার ছোট বোন। এদের মাঝে শুধু ছোট বোনের সাথে কথা হয়, আম্মুর সাথে এর চেয়ে একটু কম, বাবা আর বড়বোনের সাথে শেষ কবে কথা বলেছি মনে নাই
দিনের বিশাল একটা সময় ক্যাম্পাসে থাকতে হয়। কিন্তু সেখানে কোনো ফ্রেন্ড নাই। সেভাবে কারো সাথে কথাই বলি না।ব্যাচমেটদের সাথে তো খুবই কম। একটা ফ্লাশ চ্যাট রুমে টাইম স্পেন্ড করতাম একটা সম. সেখানে মোটামুটি ২০-২৫ জন ফ্রেন্ড(!!) আছে যাদের সাথে দেখা করা তো দুর কথাও বলি না। ব্লগিং এর কারনে অনেকের সাথে পরিচয় কিন্তু এখন এখানেও সময় দিতে ভালো লাগে না আগের মত। খুব কাছের ২ টা বান্ধবি ছিলো যাদের থেকে ফিজিক্যালি দুরে থাকলেও মেন্টালি কাছের ছিলাম। এখন চোখ বন্ধ করেও ওদের পাই না।
আমি পেইন শেয়ারের ব্যাপারে কিছুটা চাপা। বলতে ভালো লাগে না। কষ্ট পাইলে মনে মনে কারো কথা ভাবি। তার সাথে শেয়ার করি। এখন চোখ বন্ধ করলে নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছু চোখে পড়ে না। মনে হয় পুরা পৃথীবিতে আমি একা। ভয়ংকর অনুভুতি।
অথচ কস্টে থার কোনো কারন নাই আমার। বাসা ভর্তি মানুষ যারা আমাকে হয়তো অনেক ভালোবাসে কিন্তু আমার মতই প্রকাশ করতে অক্ষম। খুঁজলে অনেক শুভাকাংক্ষি ও পাওয়া যাবে। এমনকি এমন কাউকে পেতে পারি যে কিনা আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। তবুও একা আমি। জানিনা আসলে জীবনে কি চাই।
আত্নহত্যা প্রবনতা আমার মাঝে প্রবল যদিও ট্রাই করিনি।হয়তো আল্লাহ চাননা মহাপাপ করি। কিন্তু সবসময়ই এ চিন্তা আমার মাথায় ঘুরপাক খায়।
বাসা থেকে ভার্সিটি অনেক দুর।অনেকটা রাস্তা যেতে হয়। কস্ট হয় প্রচুর।গাড়ি পাই না,গাড়ির জন্য দেড় ঘন্টা ও অপেক্ষা করতে হয় মাঝে মাঝে। কখনো বা টাইম না থাকলে লোকাল বাসে মানুষের যাতা খেয়ে চ্যাপ্টাও হয়ে যেতে হয়। একটা সময় এ কারনে বাসায় এসে প্রতিদিন কাঁদতাম বাট আম্মু বা আব্বুকে বলতে পারিনি সমস্যা হচ্ছে। একদিন সুইসাইড নোট ও লিখেছিলাম আম্মুকে কিন্তু সেখানেও বলতে পারিনি কি সমস্যা গুলো ফেস করছি আমি।
একমাত্র পশুপাখি আছে যাদের প্রতি টান অনুভব করি। রাস্তায় একটা কুকুরের বাচ্চা দেখলেও পরম আদরে কোলে তুলে নেই।সবাই হাসে,টিটিকারি দেয়।কিন্তু এদের প্রতি আমার ভালোবাসা একজন বাচ্চার জন্য মায়ের ভালোবাসার চেয়ে কোনো অংশেই কম না। কেউ বুঝে না।
অর্থহীন প্রলাপ পড়ে কারো মেজাজ খারাপ হইলে সরি।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



