somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি কি সেই...!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


না দেখে একদিন বলতে না পারলে কথা-
আকাশ যেন পড়তো ভেঙে মাথায়,
হন্নে হয়ে খুঁজতে আমাকে, করতে দেখা
চোখের সামনে যাকেই পেতে পরিচিত,
তাকেই আকুতি ভরা চোখে বলতে,
তোমরা কি দেখেছো আমার নয়ন'কে...?
চোখের চাহনিতে থাকতো কালো মেঘেরঘটা,
যেন অল্প বাতাসেই ঝরবে বৃষ্টি, অবিরত।
বড় উদাসী হয়ে ঘুরতে, হয়তো কাঁদতে,
হারিয়ে যেতো তোমার মনের স্থিরতা।
একদিন পর দেখা হতেই ছলছল চোখে বলতে
কোথায় ছিলে এতদিন...বলো'তো...!
কার সাথে ঘুরেছো-
কেন পুড়িয়েছো আমাকে বিরহানলে...?
কত যে কষ্ট...কত যন্ত্রণা আর
কত যে ব্যাকুলতা তোমাকে দেখার!
তা'কি তুমি বুঝো না....!
আমাকে না দেখে কেমনে ছিলে তুমি...!

আজও চোখে ভাসে তোমার সেই ব্যাকুলতা,
ভালোবাসায় সেই মগ্নচৈতন্য চাহনি...
মায়ায় ভরা ও'চোখে থাকতো প্রেমের শূন্যতা।
ভিজে ওঠে আজও দু'চোখের কোণা অনুভবে,
তখন একবুক দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসে
মনের সকল ঝঞ্ঝা, একটাই যেন প্রশ্ন-জিজ্ঞাসা,
তুমি কি সেই মিনতি....?
যে আমার পথচেয়ে প্রতীক্ষার প্রহর গুনতো,
একদিন না দেখেই যেন হয়ে যেতো পাগলি!
প্রতিক্ষণ মনের ঘরে আমারি ছবি আঁকতো,
যার অমিত-প্রেমে সারাক্ষণ এই মন ভাসতো।
তুমি কি সেই মিনতি...?

নাহ! তমি সে নও...!
সেই মিনতি মরে গেছে...!
সে অন্যের বুকে মাথা রাখতে পারেনা কখনো!
এরচেয়ে যে তার মরণ ভালো, সে বলেছিলো।
সে আছে আমার অনুভূতিশীল ইন্দ্রীয়তে মিশে,
আমার মনের ঘরে বড়ই যতনে তার বসবাস!!
এতটা বেঈমান নয়- যে মিনতি আমার ছিলো,
আমি রোজ তাকে দেখি...
কথা বলি রোজ তার সাথে....।
সে যে বড্ড বেশি ভালোবাসে আজও এই আমাকে....
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×