|| শূন্যতায় ভাসি ||
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ জানলো না, বুঝলো না কভু আমাকে,
হাসি মুখে চলেছি মিশে সবাতে সমান তালে।
সুখী মানুষের অভিনয়ে বড্ড ক্লান্ত যে এখন,
নীড় হারা মনে দুঃখ কষ্টের অমানবিক যুদ্ধে।
সূর্যের উদার ভালোবাসায় আলোকিত ভুবন,
নীরব রাতের আকাশে সোনালী চাঁদের কিরণ।
যুগের সমান তালে মন থেকে মনে ভালোবাসা,
সতেজ করে জাগায় যেন একটু বাঁচার আশা।
বেঁচেই আছি আমি শূন্যতায় প্রকৃতির নিয়মে,
আমার আশা নেই ভালোবাসা গেছে হারিয়ে।
শুষ্কতায় যেনো আজ সাহারা মরুভূমি অন্তর,
বিরহ পর্বতসদৃশ দেখে না কেউ হৃদয় দাহন।
বড্ড ভারি মনে হচ্ছে আজ জীবনের এ'বোঝা,
এ কেমন জীবন এ কেমন আমার বেঁচে থাকা!
নেই কোন বন্ধু আজ মনের এই বিষণ্ণতা বুঝে,
বিধাতাই বুঝি ভাগ্যে রেখেছেন এই কষ্ট লিখে।
বুঝার মতো আমাকে একজনই ছিল এ ভবে,
বিধাতা কোন ভুলে সব সুখ নিয়েছেন কেড়ে।
বড় একা আমি, সঙ্গী হারা নিঃসঙ্গতায় এ'মন,
শূন্যতায় ভাসি প্রতিনিয়ত ধাবিত মৃত্যুর পথে। 
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন