ক্ষমা করো মোরে
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথায় না খুঁজেছি...
আকাশের চন্দ্র তারায়- মেঘের আড়ালে।
দিনের আলোতে, পূর্ণিমায়- রাতের আঁধারে।।
কেমনে বুঝাব ভালোবাসি,
আমার সকল বিশ্বাস, সত্ত্বায়- আমার অস্তিত্বে।
তুমি ধ্যান, ভক্তি, উদারতায়- সর্বত্র মর্মে মর্মে।।
আকাশ পাতাল ঘুরেছি,
স্বর্গ, নরক, দুঃসহ যন্ত্রণায়- পুড়েছি মনুষ্যত্বে
ঘুমের মাঝে বা জাগনায়- জীবনের বাঁকে বাঁকে।
কোথাও নেই যে তুমি,
আছো, হাসি কান্না ভাবনায়- আমার স্বপন জুড়ে।
রয়েছো মনে মিশে, হায়- দেখিনি তোমারে!!
সুন্দর তুমি, এ মন পূঁজারী,
দর্শনে ওই মুখ সহসায়- সবকিছু ভুলে।
যদি পেয়ে যাই, ভাগ্য-পরিক্রমায়- অনুক্ষণে।।
মন মন্দিরে তোমারে সৃজি,
সময়ের ভাঁজে ভাঁজে, পূঁজায়- স্মরি তোমারে।
প্রেম জাগরণে, মোহনায়- জীবনের পাড়ে।।
তোমারে নয়, নিজেকে ভুলি,
ডুবেছি জাগতিক বাসনায়- নিজ রেখেছি লুকিয়ে।
নিজের কৃষ্টি খুঁজিনি, ধরায়- কোনো কাজে কর্মে।।
আমি পাপি তাই, অনুতাপী,
এতো ভালোবাসি তোমায়- হারায়েছি তব সবে।
নিজেরি দোষে, ভুল কামনায়- ক্ষমা করো মোরে।। 
(রি-পোষ্ট, লিখেছিলাম- ১৬ জানুয়ারি ২০১৭ইং এবং প্রকাশ করেছিলাম।)
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন