সেদিন হয় তো আমি
১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আকাশ থাকবে পরিষ্কার, স্বর্ণাভ
গোধূলি দেখে দেখে মুগ্ধ নয়নে স্বপ্ন ঢালায়
সুপ্ত বাসনা গুলো সাজিয়ে রেখে দিবে
দেখবে ভেবে পূর্ণিমারায় মিশিয়ে জোছনা।
লুট হয়ে যাওয়া জোছনা শোকে সেদিন
মেঘের আড়ালে বসে কাঁদবে চাঁদ,
তুমি ভেঙে পড়বে স্বপ্ন ভাঙনের বেদনায়!
খুব মনে পড়বে তখন আমার কথা...
সেদিন হয়'তো আমি থাকবো না আর।।
সকালের সূর্যটি বজ্রের হুংকারে কাঁপবে,
কাঁপতে কাঁপতে মেঘের পিছনে গিয়ে লুকোবে,
স্বপ্ন সুখের কাঙ্ক্ষিত সকাল দেখা হবে না তোমার!
সাজানো স্বপ্ন গুলো খড়কুটোর মতো উড়ে যাবে,
কোন কালবৈশাখীর তাণ্ডবে!
সেদিন স্বপ্ন হারানো শোকে,
তোমার দুচোখে বইবে নীরব শ্রাবণধারা,
শুধু একবার ডেকো মন থেকে ভালোবাসায়,
আমি ছোটে যাবো তোমার কান্না মুছে দিতে,
মুগ্ধ করে দেবো প্রেমালাপে প্রতিটি প্রহর।
তুমি চাইলেই ফিরে যাবো আবার!
স্বপ্ন পোড়ার গন্ধে মাতাল হয়ে ঘুরবো,
পাগল বেশে কাটিয়ে দেবো সন্ধ্যা থেকে সকাল।
এক বুক আগ্নেয়গিরি নিয়ে করবো বসবাস
কাউকে বুঝতেই দেবো না, পুড়ে পুড়ে হবো অঙ্গার।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন