somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেদিন / মনের মানুষ কোথায় পাই

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন



যখন ঘরে সন্ধ্যা-বাতি জ্বেলে
চোখদুটি আটকাবে  আগুন শিখায়,
খুলে যাবে স্মৃতি'র কপাট। দেখবে
মেঘলা আকাশে ধ্রুবতারা হয়ে
জ্বলছি, নিবছি
আবার ভেসে উঠছি চোখের পাতায়।
বেদনাহত হয়ে নয়নের কোণদ্বয়ে
গড়িয়ে পড়বেই জানি কষ্টের বরফ-খণ্ড!
স্তব্ধ হয়ে যাবে! প্রাণহীন দেহমন
হিমালয়ের মতো স্থির দাঁড়িয়ে,
প্লাবিত করবে হৃদয়ের চারণভূমি
দুচোখের ঝর্ণাধারায়! মলিন বদনে
কাতরাবে, আমি থাকবো'না বলে
চারিপাশ ভরে উঠবে শূন্যতায়-!!

নিঃসঙ্গতা আর অনুতাপে ব্যকুলভাবে
দিক্বিদিক ছোটেও মনে হবে ব্যর্থ, সেদিন
মনের ভর বর্ষণে ভাসবে তুমি...!
রুমালটি'র ব্যবহার করো! ভেবে নিও
আমিই এসেছি তোমার কান্না মুছে দিতে।
সুখস্পর্শে দগ্ধ হৃদয় হবে তৃপ্ত, অশ্রুজলে
ভিজে ভিজে সিক্ত হবে বুকের দাহন!
আমি মুগ্ধতার উল্লাসে নেচে উঠবো,
আকুল-প্রাণে মিশে যাবো
তোমার ব্যাকুলিতায়।

ভুলে যেও না! কোন অলস বিকেলে
পাশের ওই বনের ধারে বসতে
গোধূলি রাঙা রূপে হিজল তলায়।
পূর্বদিকের খোলা মাঠটি'র দিকে চেয়ে দেখো,
উদাস কোন দুপুর-বেলায়-
সূর্যর যৌবনা খরতাপ আর বাতাসের মিলন
সুখের ঝিঁলিকে বুজে আসবে দুচোখ,
আমি ভেসে উঠবো তটরেখায়...!
জুড়ে রবো তোমার হৃদয় রাজ্যসীমা,
কেঁপে উঠবে শিহরণে...
কানেকানে শুনিয়ে যাবো বিরহের সুর,
মমতার জলে সেদিন,
সিক্ত করবে ভালোবাসা-
আশার তরী ভিড়বে শূন্য মোহনায়।

ক্ষণিক সুখের উল্লাসে  মেতে
বেঁচে রবো লক্ষ-কোটি  সহস্রনয়ন, বহুকাল
না পাওয়ার কষ্টেসৃষ্ট
নীল দাগ গুলো মুছে যাবে সেদিন,
সময়গুলো করে দেবো তোমার প্রতীক্ষিত!
হাসি ভরা চাঁদমুখ দেখে দেখেই
কেটে যাবে অনন্তকাল।



______________________________

মনের মানুষ কোথায় পাই



আমি বলবো কি আর
কার কাছে যাই!!
সব লোকে কয় সময় নাই!
বুকের ভিতর জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!

ছিল আমার সুখের একটা ঘর
ছিল ভালোবাসায় পরিপূর্ণ
স'দায় দুই অন্তর।।
শূন্য ঘরে একলা আমি...।।
চোখেরজলে বুক ভাসাই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!

বন্ধু যদি হইতো-গো আমার
পূর্ণিমারচাঁদ থাকতো ঘরে
মুছিত সব আঁধার।।
সেই'তো ছিল সন্ধ্যা-বাতি।।
মনসুখে ডাকতো কানাই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!

হৃদয় জুড়ে কাল-বৈশাখী ঝড়
কি বুঝিল প্রাণের বন্ধু
করলো আমায় পর।।
নয়ন বলে থাকবে তুমি।।
মিশে রক্তকণিকা'ই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!



সংবিধিবদ্ধ সতর্কীকরণ:- ছবিগুলো কোন চিত্রশিল্পীর তুলিতে আঁকা, আমি গুগলি সার্চ করে সংগ্রহ করেছি ও লেখাটুকুই লিখে এডিট করেছি মাত্র।

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৪৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×