somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

|| বন্ধু হবে ||

৩০ শে মে, ২০১৭ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কি-বুজাব প্রেমে মাতাল কি-আশার কিবা-পাবো,
স্বপ্ন-ঘোরেই যাচ্ছে সময় অ-পরাণেই বান্দি পরাণ!
রঙবেরঙের ইচ্ছে যতো
বুকের ভিতর হচ্ছে জড়ো।
যদি পাই মন তোমার আসুক ঝড় বাঁধুক ক্যাচাল,
মুধর খেলায় মত্ত হৃদয় অ-কারণেই কান্দে বাতাস।

প্রতি ওয়াক্ত'ই ফরিয়াদি খোদার কাছে নামাজ পড়ে,
তোমার সাথেই অনন্তকাল বাঁচব আশা রোজ করি।
সুখের ঘরে দুজন মিলে,
নিত্যানন্দ রাতদুপুরে।
স্বপ্ন-ভেলায় রঙিন মনে ভাসবো আকাশ দেবো পাড়ি,
বৃষ্টি হয়ে ঝরবো আবার একই সাথে থাকবো মিশি। 

ইচ্ছে যতো দেবো আমার ভালোবাসা অন্তর থেকে,
মুক্ত করে দেবো তোমায় প্রেমের সাগর মন-আকাশ।
করবো প্রলাপ মধুর প্রেমে
সারারাত শিয়রে বসে,
সাক্ষী রইল চন্দ্র তারা সাক্ষী রাখলাম বাতাস;
বন্ধু হলে দেবো তোমায় রোজ একটি গোলাপ।

ওই পরাণে সুখের স্বপন মাটিরমানুষ ঘাসের মতো,
পথেরদাবী মন প্রতীক্ষায় আসবে তুমি আবেগ প্রবল।
মন খেয়ালে মাড়িয়ে যে-ও
সুখের ছোঁয়া ভাববো সে-ও।
নাই'বা করলে ভাবের কথন দিও তবু সুখ দরশন,
ভরবে হৃদয় মনের দাবী থাকবো মিশে হয়ে স্বজন।

ও-পিরিতের ময়না পাখি ভুলে যাওয়া তোমার স্বভাব,
কেমন করে কাটছে সময় কার ভাবে আজ মুগ্ধ তুমি।
মনের ঘরে সুখের খোয়াব
নাই ভরসা নাই'রে জবাব।
কিসে পরাণ রাখবো বাঁধি অন্তর জুড়ে তোমায় দেখি,
শূন্য খাঁচা বদ্ধ জবান তোমার আশায় দিন-যে গুনি।

বৃষ্টি পড়ে মেঘলা আকাশ একলা ঘরে বাদল দিনে,
মনের কোণে তোমার ছবি শব্দ ঝড়ে প্রেমের প্রলাপ।
দুচোখ ভাসে হঠাৎ করে
যখন ভাবি অনেক দূরে।
ভুবন জুড়ে ঘাত প্রতিঘাত কোথাও কোন নেই প্রতিবাদ,
নিঃস্ব দুর্বল শীর্ণ আমি করছি কেবল ব্যথায় বিলাপ।

মনের খাতায় রোজ লেখি বিষণ্ণতা আর ভালোবাসা,
জীবন খাতার প্রতি পাতায় তোমার মনের ছবি আঁকি।
আমার আকাশ মেঘে ঢাকা
থাকবে বন্ধু তোমায় ছাড়া।
নই লেখক নই'তো কবি লাজ শরমের দ্বার না-ধারি,
বলছে কতই সভ্য সুশীল অ-কবিতা-র অ-কবি।

ঘুচবে মনের সকল আঁধার নিন্দুক হতে পাবো মুক্তি,
লিখবো'না আর গল্প কোনো করবোনা চাষ অ-কবিতার।
চাই-না পেতে ব্যথার ব্যথী,
পতিত থাকুক মনের ভূমি।
বন্ধু হবে এই'তো চাওয়া নেই'তো আশা কিছু পাওয়ার,
বৃথা জীবন যাক-না সবি থাকলে তুমি বন্ধু আমার।


সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ রাত ৯:০০
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস সুনিশ্চিত ভাবেই আহলে মোনাফিক ও জাহান্নামী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই জুন, ২০২৬ ভোর ৬:১৫



সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খিদে বন্দি শৈশব

লিখেছেন ইসিয়াক, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:০০



সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময়... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

×