ভগবান আল্লাহ্ ঈশ্বর
১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনরে আহম্মকের দল তোরা নিজের খবর রাখ,
কেন অন্যকে করতে বশ্য সামনে ধর্ম দাঁড় করাস!
সেতো যারযার পূজনীয় শ্রদ্ধেয় অন্তরের বিশ্বাস,
তুইতো মানুষ খোদা নোস কেন মনের খবর চাস!
ধর্মের দোহাই দিয়ে কেন মানুষে করিস বিভাজন,
সবার আগে মানুষ সত্য, মমতায় করে-নে স্বজন।
মানুষের মাঝে আছে তোর ভগবান আল্লাহ্ ঈশ্বর,
স্রষ্টাকে খুঁজতে যাবি কোথা ধর-রে তুই মানুষ ধর।
মিছেই করিস'না ভণ্ডামি ধর্মকর্ম মনে শিহরন,
মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি উত্তম বিচার বিচরণ।
মানুষে রাখিস ভালবাসা দশে করবে অনুসরণ,
মানবিক গুণাবলী ধ-র সবুজ রাখ অন্তর মন।
খোদার মহব্বতে মানুষ ভুলে করিস তুই আঘাত,
প্রথম পরিচয় ভুলিস সামনে আনিয়া ধর্ম-জাত!
খুঁচা মেরে পরের বিশ্বাসে লুকাস তুই নিজ স্বভাব,
পুষা জানোয়ার যেন তুই মানুষকে কুপাস পুড়াস।
তোদের মত ভণ্ড ধার্মিক যুগে যুগে নিস কত প্রাণ,
তিলকে তাল করিস তরা বাড়াস সমাজে ব্যবধান;
ধর্ম লড়াইয়ে কত মা'র শূন্য বুক আজো রক্তপাত,
এইকি ধর্মের ফল ভবে মিথ্যে যুদ্ধে দিতে হয় জান।
আয়রে তোরা রাখ বিশ্বাস ধর্মের শক্তিকেন্দ্র অন্তর,
মানুষের মাঝে প্রেম খোঁজ সৃষ্টিতে স্রষ্টা পাবি খবর;
প্রিয়র প্রিয়কে বাস-ভালো শ্রদ্ধা রাখ মনের ভিতর,
মানুষের মাঝে পাবি জানি ভগবান আল্লাহ্ ঈশ্বর।। আমার এই লেখা কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে কষ্ট দিতে নয়, এ কেবল আমার নিজস্ব ধারণাগত। কারো মনে সামান্য কষ্ট লেগে গেলে সেটা কাকতালীয় ব্যাপার হবে। তবুও ক্ষমা চাইছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। শুভকামনা সবার জন্য।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন