ও সাথী....জীবন নামে ডাকতে আমায় (গান)
০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও সাথী.....
জীবন নামে ডাকতে আমায়- কত মধুর সুরে,
ব্যাকুল প্রেমে অবুঝ হৃদয়- চোখ রাখিত চোখে।।
স্বর্গ সুখের দুচোখ তোমার,
সাধ জাগে'গো আজো দেখার!!
এই বেদনা বুঝবে কে আর- দহন জ্বালা বুকে!
ও সাথী.......
কান্দে আমার হৃদয় তবু- বাসে তোমায় ভালো,
তুমি ছিলে দুটি চোখে- চাঁদ সুরুজের আলো।।
কত দুঃখের কপাল আমার
চোখ থাকিতেও দেখি আঁধার।।
তোমার জন্য অনন্তকাল- পুড়বো প্রেমের বিষে।
ও সাথী.....
কতো সাধের স্বপ্ন ছিলো আমার দুটি চোখে,
ভেঙে দিলে যা ছিল সব মরছি ধুকে ধুকে।।
কতই সুখে করছো সংসার,
জানতে বড়ই ইচ্ছে আমার।।
পুড়া বুকে ব্যথার পাহাড় আমি তো নেই সুখে।
ও সাথী.......
এই জীবনে পেলাম না'তো তোমার ভালোবাসা,
আরেক জনম পাবো তোমায় মনের বড় আশা।।
তুমি ছিলে জীবন আমার,
আর কিছুনা ছিল চাওয়ার।।
খোদার পরে আসন তোমার নয়নের এই বুকে।
ও সাথী........।। গান :
ও সাথী- জীবন নামে ডাকতে আমায়কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন