আমার পাখি
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল দুপুর সন্ধ্যা রাতে
আমার পাখি মধুর সুরে, করতো ডাকাডাকি।
মনের সুখে আমি তখন
করছি কত প্রেমের কথন, চলতো মাখামাখি।।
কি করে তা যাবো ভুলে
হৃদয় আজো ব্যথায় পুড়ে, যখন তারে ভাবি।
নিত্য কাজে চলন বলন
সব কিছুতে তার বিচরণ, কেমনে একা থাকি!!
রাত্রি জাগি একলা ঘরে
বন্ধুরে খুব মনে পড়ে, পূর্ণিমা-চাঁদ দেখি।
বন্ধু যদি কাছে আসতো
ভালোবাসার কথা বলতো, বসতো পাশাপাশি।।
চাঁদ দেখিতাম মিলে দুজন
ভরতো আমার অন্তর মন, মধুর কথা শুনি।
প্রেমের খেলায় হয়ে মত্ত
ভুলতাম মনের ব্যথা যতো, ভাব-সাগরে ভাসি।।
পূবাল হাওয়া মিষ্টি সুরে
দোল লাগিত আমার মনে, মুক্ত ঝরা হাসি।
লজ্জা পেতো পূর্ণিমা চাঁদ
ভুলে যেতাম সব অপবাদ, বুকের সাথে চাপি।।
দুঃখ সুখের সকল কথা
রাখছি যতো মনে জমা, বলতাম তারে সবি।
উচ্ছ্বসিত মন আনন্দে
জড়িয়ে ধরে বাহুডোরে, বলতো ভালোবাসি।।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন