হৃদয় গভীরে ভাবনার ধুম্র
২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর বর্ষা রাত, ছন্দময় বর্ষণ-জলে নৃত্য,
ভেজা বাতাসের স্রোত, প্রিয়া বক্ষ, উষ্ণ অধীর।
অনুভবে-ই জাগে শিহরণ, নাচে হিয়া চিত্ত,
ভুলে যাই ব্যবধান-বাড়ে প্রেম, তৃষ্ণার্ত অস্থির!
শূন্যতা চারিদিক সুনসান, নিঝুম রাত্রির
গায়ে লেগে থাকা কলঙ্কের কালি। প্রিয়জন
অবহেলিত হৃদয়ে মেঘ গর্জন বিজুলির,
নয়নে কষ্ট-স্রোত আঁধারের বুকচেরা বরিষণ।
এভাবেই যাচ্ছে কেটে দিনরাত! কত সময়
করছি পার বোবা প্রশ্নের জাল বুনে, নীরবতা
ঘেরা রাতের আকাশে ভেসে ভেসে! নির্দয়
স্মৃতিগুলো বারবার দিয়ে যায় অসহ্য যন্ত্রণা।
বৃষ্টির রিনিঝিনি শব্দ'রা বাঁধছে সুর, হায়!
কত ভালো লাগার মুহূর্তগুলো যাচ্ছে এভাবে!
আজ আর কোন গান গাইতে মন না চায়,
হৃদয় গহীনে ভাবনার ধুম্র, তা বুঝবে কিভাবে!
হয়তো গভীর ঘুমে মগ্ন, কোন নতুন স্বপন
বেঁধেছে বাসা ও'হৃদয়ে, ভরে উঠেছে সুখশয্যা!
নয়তো বিরহে মোর নীরবে করছে ক্রন্দন
খুলে দক্ষিণা জানালা, চোখে বৃষ্টিস্নাত প্রতীক্ষা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন