somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

তুমি এসেছিলে সেদিন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি এসেছিলে সেদিন! মেঘালয় মন-আকাশে
বহুবছর পর জেগে উঠেছিল যেন পূর্ণিমারচাঁদ!
জানো, তোমাকে হারিয়ে বড় অসহায়ের মতই
কাটিয়েছি কতদিন...! কতো সহস্র নির্ঘুম রাত,
নীরবে ঝরিয়েছি কতো- চোখেরজল!
সকাল দুপুর সন্ধ্যা কোনকোন রাতের শেষ প্রহর,
নয়ন জুড়ে স্মৃতি'রা অসহ্য যন্ত্রণা দিয়েছে কতই!
কখনো কখনো ভাসিয়েছে বুক- যেন জলপ্রপাত
লেগেই থেকেছে দুটি চোখে কান্নার ঢল,
বুকের ভেতর দহনক্রিয়া তাতে কমেনি কখনওই!
সবই তো ছিল আমার চারিদিক-
আপনজন ভেবে যাদের আগ্লে রেখেছি। তবুও
তোমার অভাবটুকু যেন ফুরায়'না কিছুতেই!
মিটে না আজো দেখবার সাধ- পাওয়ার তৃষ্ণা..।
বড় অস্থির করে করে তুলে আমার ভেতর বাহির,
তোমাকে হারানোর ব্যথা-দারুণকষ্ট,ভেঙে যাওয়া
স্বপ্ন আর ভালোবাসার বিনিময় পাওয়া অপবাদ!

তুমি এসেছিলে সেদিন! বলতে পারিনি কিছুই,
প্রিয় মুখটির দিকে শুধু চেয়ে থেকেছি-পলকহীন,
তোমার মাঝে খুঁজতে চেয়েছিলাম আমায়...।
কতটা মনে রেখেছো-এদেখা নয়তো দেখা শুধুই!
নাকি ভুলেই গিয়েছো চৌদ্দটা-বছর না দেখায়-
হারিয়ে ফেলেছ স্মৃতিগুলো!এটাই-তো স্বাভাবিক,
নইতো কেউ আর এখন তোমার! প্রয়োজনহীন
আমাকে- মরচে পড়া একখণ্ড ইস্পাতের মতই
রেখে দিয়েছো হৃদয় বাহিরে-মিশ্রিত অবহেলায়!

তুমি এসেছিলে সেদিন! দেখেছি, হয়েছিলাম মুগ্ধ।
নাইবা যদি ভালোবাসো, কেন তবে কাছে ডাকা?
কেনই-বা তোমার আর আমার মধ্যে এতটা দূরত্ব!
নাহ! শত-চেষ্টা করেও এ'হিসাব মিলাতে পারিনা।
কত যত্নে সাজিয়ে ছিলাম ভালোবাসা! কত স্বপ্ন
দেখিয়েছিলে, কতভাবে-কতদিন মিশেছি দুজনা।
সবই কি মিথ্যে ছিল! করেছ আত্মার বাঁধন ছিন্ন
ছিঁড়ে হৃদপিণ্ড,করেছ অর্ধমৃত দিয়ে দুঃসহ যন্ত্রণা!
দেখতে পাও'নি এ'বুকে কতশত অদৃশ্য ক্ষতচিহ্ন,
খুশিতে মেতেছিল এতগুলো বছরের দুঃখ বেদনা;
তোমার কাছে পৌঁছেনি, নিঃশেষ হৃদয় পুড়া গন্ধ।

তুমি এসেছিলে সেদিন! ফিরে-ও গেছো আবার,
বারবার পিছনদিক তাকিয়েছ ফিরে ফিরে, আমি
মুগ্ধতায় তাকিয়ে থেকেছি, ভেবেছি তুমি আমার।
কতদিন পর দেখা! কতো বছর-ভেঙ্গে মনের ঘর
সাজিয়েছো সুখের সংসার, তুমি রাখনি সে'খবর!
দিনের হিসেবে তেপ্পান্ন'শ তেইশ তোমাকে দেখিনি।
চৌদ্দবছর সাত মাসই পুড়েছি নিভৃতে একা একা,
পাওয়া না পাওয়ার ব্যবধানে আমি আজও শূন্য।
তবু বড় সাধ জেগেছিল সেদিন, তোমাকে দেখার,
তুমি ডাকতেই গিয়েছিলাম ছুটে, হয়েছিলাম ধন্য।

তুমি এসেছিলে সেদিন! বুঝতে চাওনি মনটাকে!
দেখিয়ে তোমার বিজয় করেছো কিছুসময় সুখী।
ফিরে যেতেই হয়েছিল সুখের মহাপ্রস্থান,কিভাবে
ভুলে থাকবো ও'মুখে দেখতেছিলাম তৃপ্তির হাসি।
বুঝেছি, এখনো কিছু ভালোবাসা তোমার অন্তরে
আমার জন্যই ব্যাকুল, কেবল স্বার্থের কাছে বন্ধী।


(সেদিন-২৯-১১-২০১৪ইং, শেরপুর সদর)
কবিতা : তুমি এসেছিলে সেদিন
আবৃতি : নাঈম জাহাঙ্গীর নয়ন
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×