somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূন্যময় - তোমার মোহনায়

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শূন্যময়

ভেঙে যাওয়ার ভয়ে আমি আর
স্বপ্ন দেখিনা! সে'অনেকদিন হয়েছে বন্ধু- 
নতুন কোন স্বপন 
এখন আর আমাকে বাঁধতে'ই পারেনা! 
অনেকদিন বেঁধে রেখেছিলাম মনটাকে,
বলেছি মিথ্যে কথন, 
আমার ভালোবাসা কখনো হারাবে না।
তাই তো মনটা আমাকে উপহাস করে
বলে, বারবার চিরন্তন
সত্যই বলেছিলাম, তুমি আমার
কোন মূল্য দাও'নি! বিশ্বাসে ভরেছ সিন্ধু।
বন্ধু, মনের দুঃখ'বেদন 
বুঝবার মতো কোন মানুষ আমার ছিলনা! 
বারবার আঘাত করেছি এই বিবেকটাকে- 
কেন'সে করেছিল বারণ, 
বন্দি করেছিল ইচ্ছে সাধের নিষ্পাপ চাওয়া?
বড় উশৃঙ্খল মনটা,বিশ্বাস ভাঙার পর থেকে
মানছে না কোন শাসন! 
অস্থির বিষণ্ণতায় তাল হারা বেতাল 
মনটা-এখনো কোথাও হতে পারলো না স্থির!

গভীর বিশ্বাস ছিল,সাধের যতো স্বপ্ন
দেখেছিলাম,সবই আজ বড্ড মিথ্যে মনে হয়! 
বিশ্বাস হারিয়েছি সেদিন!
যেদিন থেকে হারিয়েছিলাম অধিকার! আঘাত 
করেছিল হৃদপিণ্ডে,পেরিয়েছিল সীমান্ত প্রাচীর।
বেড়ে চলেছে মনের ঋণ,
ভাগ্যের চাকা হয়েছে বন্ধ-ভুলেছি বিশ্বাসীবাদ;
ভাঙনের সুরে ভরা অন্তর, উর্ধ্বে সকল যুক্তির।
হতেই পারিনি বিবেকহীন,
রঙিন স্বপ্নের সাথে চঞ্চলা যৌবনারম্ভ 
রেখেছিলাম নিষ্ক্রয়,অথচ! সক্রিয়তেই ছিল জয়।
আমার পৃথিবী প্রেমহীন,
মরুভূমির মতো শুষ্ক এই'ভূমে হয় না চাষাবাদ 
কোন স্বপ্নের, কামনায় এখন আর হইনা অধীর।
দিনদিন আঁধারের গহীন
সাগরে যাচ্ছি ডুবে, হারিয়ে সকল বিশ্বাসী হাত;
কিছুই'যে রইল না আমার,অবশিষ্ট শুধু অপবাদ।
নিথর যে-জীবন গতিহীন,
নিত্যদিন কষ্টের আঘাতে যার ছিন্নভিন্ন 
হৃদয়, খ্যাতি স্বীকৃতির হিসাব সেখানে শূন্যময়। 

বেঁচে থাকা যখন কঠিন,
সুখের আশা সেথায় থাকে কি কখনো,
দৃঢ়তর চেষ্টাহীন কর্মে কে-কখন হয়েছে বিজয়!


সুজন ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তর লিখতে গিয়ে লিখেছিলাম। কৃতজ্ঞতা সুজন ভাইয়ের প্রতি

তোমার মোহনায়


প্রেম শব্দটা মনে হলেই বুক কাঁপে,
বেড়ে যায় রক্তেরচাপ, 
বড় ভয় হয় তখন! 
ঠিক যেন সাপুড়ের ভয়ে
ভিতু সাপটির মতো ব্যাপার। 
কিংবা, গইল পুড়া গরুর চন্দ্র দর্শন। 
আমি আর প্রেমের মাঠ মাড়াতে চাই না, 
ও মাঠে শীতল কিছু বাতাস থাকলেও 
সূর্যের তাপ খুবই প্রখর। 
আমি আর এখন মনের দিকে ছুটি না, 
বাস্তবতায় গা দিয়েছি ভাসিয়ে। 

চোখে দেখার মাঝেও থেকে যায় অনেক ভুল, 
খুব বিশ্বাসীবাদ গুণীজন'রা তাই বলে। 
সেখানে, কি করে আমি
অদৃশ্য মনকে বিশ্বাস করবো! 
তাই তো দেরি করিনি, 
ঘাটেঘাটে নোঙ্গর না ফেলে 
তরী ভিড়িয়েছি তোমার মোহনায়,
ভালোবাসার মানুষের কাছে।
মায়া ভরা মুখটি জুড়ে দেখেছিলাম বিশ্বাস,
ভালো লাগা বুঝেছিলাম মনের দুরন্তপনায়- 
বারবার বুঝিয়ে দিচ্ছিল আমি বিশ বছরের যুবক,
ব্যাকুল করে তুলছিল ক্রমশই,
স্মরণীয় সেক্ষণ বড় সার্থক। 
ভালোবাসা নাকি দেখা যায়'না চোখে, 
বাস্তব কত উল্টো দেখো-
শুয়ে আছি ভালোবাসার বুকে বুক জড়িয়ে।

অনুপ্রাণিত জাহিদ অনিক ভাই, গতরাতে জাহিদ ভাইয়ের মন্তব্যের অনুরোধ ছিল আমি যেন আমার বউকে নিয়ে একটি প্রেমের কবিতা লিখি। প্রিয় কবির অনুরোধ রক্ষা করতে চেষ্টা থেকেই তোমার মোহনায়' সৃষ্টি। প্রেমময় কবিতা আমি মনে হয় পারিনা,তবুও চেষ্টা করেছি।কৃতজ্ঞতা জাহিদ ভাইয়ের প্রতি।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×