
নদীতে মাছ আছে প্রচুর। এই এলাকার দরিদ্র পরিবারের বেঁচে থাকার জীবিকা এই নদী ও হাওড় থেকে মাছ ধরেই হয়। আশপাশে কলকারখানা বলতে কিছু নেই। এই এলাকায় বছরে একবার ফসল হয় ধান, যা এবার পানির নিচে সবই। ধান মাইর যাওয়াতে এ এলাকার মানুষের এবারের জীবন একটু ভাবনাযুক্ত। সরকারী সাহায্য সহযোগিতা বা অল্প দামে চাল বিতরণ কিছুটা চিন্তার অবসান হলেও অনেক পরিবার লজ্জা বা সঠিক বিতরণ অভাবে খুবই হতাশাগ্রস্ত, এরা না পারে বলতে না পারে সইতে অবস্থা। গোয়াঁলের গরু বিশ পঁচিশ হাজার লসে বিক্রি করতে হচ্ছে এক অভাব আরেক খড় এর অভাবে। তবে সামনেরবার ধান মাইর গেলে চরম অবস্থা সৃষ্টি হবে তা অনুমেয়।
ছবিগুলো খালিয়াজুরি উপজেলার ধনু নদীর আশপাশ থেকে মোবাইলে তুলা....



আমি গাঁয়ের লোক, শেকড়ে আমার প্রাণ।
হ ভাই, হাওড়ে করছি বসবাস,
এখানে নেই কোন অট্টালিকা, শহরের অাধুনিক কারুকাজ।
এখানে মানুষ ঘুম থেকে জেগে
সকালের স্নিগ্ধ বাতাসে নেয় শ্বাস,
অভিভাবকের মতো বয়ে চলা নদীর জলে করে স্নান।
হাসি মুখে চলে পথ, আন্তরিক বচন,
যদিও এদের জীবন
বছরের বেশিরভাগ সময় থাকে কিছুটা ম্লান।
এরা বেঁচেই আছে নিয়ে প্রকৃতির ভালোবাসা আর দান।






সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




