somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রমরের ডানা ভাইয়ের জলকাব্য-২৩ গানে রূপান্তর

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর- 
স্বপন আঁকে যখন!!
ভ্রমর ডানা- জুড়ে দেখি- তোরই নেশা...!
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......) 

হাতের চুড়ি'রে তোর- 
বাজে রিনিঝিনি।। 
কেড়ে নিল এ'মন হায় কি করি এখন।
হাতের মেহেদি তোর- 
জ্বলে লাল রঙে।।
উথলি উঠে-মন হায় কি করি এখন।। 
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মিষ্টি হাসি'রে তোর- 
লাজে লাল হয়ে।।
ফোটে মধুবন ভ্রমর সব ঘুরঘুর করে।
রাঙা ঠোঁটে'রে তোর- 
প্রেমের মধু দেখে।।
ভ্রমর ডানায় করেছে ভর প্রেমের নেশা।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মাতাল চন্দ্র'রে তোর 
দিলে নেশা ভরে।।
কত ভ্রমর- মাতাল এমন সারাব পিয়ে।
কালো চুলে'রে তোর-
ঘন মেঘ জমে।।
ঝড় তুলেছে মনের কোণে কি করি হায়।
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'চোখে যাদু এমন 
এঁকে দিলেই জল।।
সমুদ্র গড়ে যৌবন ঢল কি করি বল। 
নেশা ভরে'রে তুই 
ভাটার টানে ভেসে।।
দৃুরে গেলে জ্বালা বাড়ে ভাসায় শ্রাবণ।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর
স্বপন আঁকে যখন।।
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা। 
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......) 

গান : ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
লেখক : ভ্রমরের ডানা
সুর সংযোজক : ভ্রমরের ডানা
সম্পাদনা : নাঈম জাহাঙ্গীর নয়ন

ভ্রমরের ডানা ভাইয়ের কবিতাটি নিচে দেওয়া হলো-


ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন...
ভ্রমর ডানায় জুড়ে দেখি.. তোরই নেশা   তখন.....

ও হাতের চুড়ি রে তোর
রিনিঝিনি বেজে 
কেড়ে নিল এ মন____
সমুদ্র উথলি উঠে হায় কি করি এখন...

ও হাতের মেহেদি রে তোর
কাচা লাল রঙে
জ্বলে দেখ কেমন_____
সমুদ্র টলকে উঠে হায় কি করি এখন... 

ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা তখন.....

ও মিষ্টি হাসি রে তোর
লাজে লাল হয়ে
ফোটে মধুবন_____
সমুদ্র ঝলকে উঠে হায় কি করি এখন... 

ও রাঙা ঠোঁটে রে তোর 
একি অলি মেখে
ফুলে ফুলে মধু____
ভ্রমর ডানায় ভর করেছে প্রেমের নেশা শুধু... 

ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা তখন...

ও মাতাল চন্দ্র রে তোর 
দিলে নেশা ভরে
টইটই যখন___
এমন সারাব পিয়ে ভ্রমর মাতাল হ'লাম তখন...

ও ঘন চুলে রে তোর 
ঘন মেঘ জমে
বৈশালী ঝড় পবন___
মনের কোণে ছেয়ে আছে কি করি হায় এখন.... 

ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানায় জুড়ে দেখি তোরই নেশা তখন...

ও চোখা চিবুক রে তোর
একটু বেখেয়ালে
করেছিস উঁচু যখন_____
সমুদ্র উথলি উঠে কি করি হায় তখন...

ও এমন যাদু রে তোর 
এঁকে দিলে জল
সমুদ্র হল যখন___
জোয়ারে ফুলে পাঁজরায় জুড়ে চন্দ্র নেশা তখন..... 

ও নেশা ভরে রে তুই
ভাটার টানে ভেসে
দূরে গেলি যখন___
সমুদ্র খলকে ওঠে, কি করি হায় এখন...

ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন..
ভ্রমর ডানা জুড়ে দেখি... সমুদ্দুর নেশা তখন...

___________

গানটি গাইতে পেরে আমার খুব আনন্দবোধ হচ্ছে। কারণ, গানটি আমি সুরে গাইতে পারবো তার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমি জীবনে অনেক গান মুখস্থ করে গেয়েছি, কিন্তু কখনো কোন কাওয়ালী গান আমি মুখস্থ করতে পারিনি। আসলে কাওয়ালী গান আমি গাইতেই পারিনা, মুখস্থ করবো কি। কিন্তু, ডানা ভাই তার কবিতাটি একটা কাওয়ালী গানের সুর সিলেক্ট করেছেন। আমি চেষ্টা করেও যখন না পেরে নিরাশ, সেই সময় নীলপরি আপু আমার কষ্টটা বুঝতে পেরে মেরে রাশকে কুমর গানটির কয়েকটা লিঙ্ক আমাকে দিয়ে বলেন যে, এই গানটি শুধু কাওয়ালী গানই না, এটি অনেক জনপ্রিয় একটি গান, বিভিন্ন শিল্পী এই গান গেয়েছেন। পরে পরি আপুর রেখে যাওয়া গানগুলো শুনি এবং একটা গান আমার খুব পছন্দ হয় এবং চেষ্টা করতেই প্রথম লাইন দুটি গাইতে পারি। পরে গানটি গাইতে ডানা ভাইয়ের কবিতাটি আমাকে দুইবার এডিট করতে হয়েছে। যা হোক, গানটি আমি গাইতে পেরেছি সেজন্য অনেক আনন্দিত আমি। কারণ, এমন গান আর সুর আমার এই প্রথম গাওয়া এবং আশাহত হয়েও গানটি হয়েছে শেষ পর্যন্ত।

গানটি আমার স্মরণীয় হয়ে থাকবে। সময় হলে শুনে দেখার নিমন্ত্রণ রইল সবার প্রতি। গানটির লিঙ্ক এড করেছি। কমেন্ট বক্সে আবার এড করে দিচ্ছি।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×